শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এসএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ

এসএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। সোমবার ঢাকা শিক্ষা বোর্ড থেকে কেন্দ্র ও কেন্দ্রওয়ারি শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হয়েছে।

শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্র সংক্রান্ত কোনো আবেদন থাকলে ২৪ মার্চ দুপুর ২টার মধ্যে ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে লিখিতভাবে আবেদন করতে বলা হয়েছে।

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার আগে নির্বাচনী পরীক্ষা হবে না বলে ঘোষণা দেওয়া হয়েছে। আর ফরম পূরণ শুরু হবে আগামী ১ এপ্রিল থেকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ থেকে ৭ এপ্রিল পর্যন্ত অনলাইনে চলতি বছরের এসএসসি পরীক্ষার ফরম পূরণের কাজ চলবে। তবে বিলম্ব ফিসহ ১০ থেকে ১৩ এপ্রিলের মধ্যে ফরম পূরণ করা যাবে।

বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেওয়ার শেষ সময় ৮ এপ্রিল। এরপর বিলম্ব ফিসহ অনলাইনে ফি জমা দেওয়া যাবে ১৫ এপ্রিল পর্যন্ত। বিলম্ব ফি পরীক্ষার্থীপ্রতি ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিভাগভেদে ফরম পূরণের ফি নির্ধারণ করে দিয়েছে বোর্ড।

এর মধ্যে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের ফরম পূরণ বাবদ মোট ফি ১ হাজার ৯৭০ টাকা, ব্যবসায় শিক্ষা বিভাগ এবং মানবিক বিভাগের পরীক্ষার্থীদের ফরম পূরণের মোট ফি ১ হাজার ৮৫০ টাকা ধরা হয়েছে।

এ ছাড়া পরীক্ষার্থীদের বেতন ও সেশন চার্জ গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিশোধ করতে বলা হয়েছে। কোনোভাবেই ২০২১ সালের বেতন বা সেশন চার্জ নেওয়া যাবে না। ২০১৯ সালের রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীরা চলতি বছরের এসএসসি পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নেবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

ডিএনডি বাঁধ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩বিস্তারিত পড়ুন

বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

যাত্রীদের বাড়তি চাপ ও চাহিদা বিবেচনায় নিয়ে মেট্রোরেলের চলাচলের সময় ২০ মিনিটবিস্তারিত পড়ুন

  • সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • বিদ্যুতের দাম বাড়লো
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা