শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক


যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের একটি গ্রামে ৬ বছর বয়সী এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে আবু ছিদ্দিক গাজী (৭২) নামে বৃদ্ধকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ মার্চ) সকাল ১১টার দিকে ধর্ষককে তার নিজ বাড়ি থেকে আটক করে শার্শা থানা পুলিশ।
আটক আবু ছিদ্দিক একই গ্রামের মৃত মনির উদ্দীন গাজীর ছেলে।
জানা যায়, উপজেলার কায়বা ইউনিয়নের একটি গ্রামের ৬ বছর বয়সী কন্যা সোমবার সকালে তার সঙ্গীদের নিয়ে বাড়ির পাশে ঘেরের পাড়ে খেলা করছিলো। এসময় ঘের মালিক আবু ছিদ্দিক কৌশলে অন্য বাচ্চাদের বাড়িতে পাঠিয়ে দিয়ে ঐ শিশুটিকে থাকতে বলে। পরে প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করে।
শিশুটির মা মেয়েকে খুঁজতে গিয়ে বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করলে ধর্ষক শিশুটিকে ফেলে পালিয়ে যায়।
ধর্ষনের শিকার শিশুটির চাচা জানান, সোমবার সাকালে আমি এবং আমার ভাই বাগআঁচড়া বাজারে পটল বিক্রি করতে গিয়েছিলাম। বাড়ি থেকে ফোন করে বিষয়টি জানালে দ্রুত বাড়িতে এসে আমাদের মেয়েকে জিজ্ঞাসা করলে সে কাঁদতে কাঁদতে ঘটনার সত্যতা জানায়। পরে থানায় মামলা করেছি। আমরা আমাদের মেয়ের উপর যে অন্যায় হয়েছে তার বিচার চাই এবং ধর্ষকের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করছি।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আবু ছিদ্দিক আমাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দিয়েছে যে সে শিশুটিকে ধর্ষন করেছে।
তার বিরুদ্ধে থানায় ধর্ষন মামলা রুজু হয়েছে বলে তিনি জানান।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি
যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতেবিস্তারিত পড়ুন

