শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নরেন্দ্র মোদির ৩০ মিনিটের সফরে সাতক্ষীরা নিরাপত্তার চাদরে

আগামি ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হেলিকপ্টারযোগে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুরের যশোরেশ্বরী কালী মন্দিরে পূজা দিতে আসছেন। আসা-যাওয়া, অবস্থান মিলিয়ে ৩০ মিনিটের সফর তাঁর।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে ঘিরে নিরাপত্তার চাদরে গোটা সাতক্ষীরা। শুধু শ্যামনগরের আগমনস্থল নয়, গত কয়েক দিন ধরে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে জেলা ব্যাপী ও পার্শ্ববর্তী এলাকাও।

তার আগমনক উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সংস্থার সদস্যদের টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। সরকারি বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি প্রতিদিন র্যাব, এসবি সহ আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা আগমনস্থল পরিদর্শন, পর্যবেক্ষণ করছেন। সফর প্রস্তুতি ও বাস্তবায়নে নানান উদ্যোগ নিয়েছেন, মিটিং করছেন।
ইতোমধ্যে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী এলাকাটি পরিদর্শন করেছেন।

এদিকে ভারতীয় প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিরাজ করছে এক ধরনের উৎসবের আমেজ।
তার সফরটি খুবই সংক্ষিপ্ত হলেও আয়োজনে কোনও ঘাটতি রাখছেন না সাতক্ষীরা জেলা প্রশাসন। ইতোমধ্যে তারা সেখানে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন।

হেলিপ্যাড থেকে যশোরেশ্বরী কালী মন্দির পর্যন্ত সাজানো হয়েছে নান্দনিকভাবে।

সাতক্ষীরার জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল জানান, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে প্রতিবেশী দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে ঘিরে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ৪টি হেলিপ্যাড নির্মাণ করা হয়েছে। হেলিপ্যাড থেকে যশোরেশ্বরী কালী মন্দির পর্যন্ত সড়কের দুই ধারে নান্দনিকভাবে সৌন্দর্যবর্ধন করা হয়েছে। যশোরেশ্বরী কালী মন্দিরসহ সংস্কার করা হয়েছে সংলগ্ন সড়কও।’

তিনি বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রীর বিশ্রামের বিষয়টিও মাথায় রেখে স্থানীয় ভূমি অফিসকেও সাজানো হচ্ছে নতুন আঙ্গিকে। সফরসূচি অনুযায়ী নরেন্দ্র মোদি আগামি ২৭ মার্চ সকাল ৯টা ৪৫ মিনিটে শ্যামনগর এ. সোবাহান মাধ্যমিক বিদ্যালয় মাঠে নবনির্মিত হ্যালিপ্যাডে বিমানবাহিনীর হেলিকপ্টারযোগে অবতরণ করবেন বলে আশা করা হচ্ছে। এরপর তিনি সকাল ৯টা ৫০ মিনিটে যশোরেশ্বরী দেবী মন্দিরে পূজা দেওয়ার জন্য প্রবেশ করবেন। সেখানে তিনি মাত্র ২০ মিনিট থাকার পর ১০টা ১০ মিনিটে মন্দির ত্যাগ করবেন। পরে তিনি ১০টা ১৫ মিনিটে হেলিকপ্টারযোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রওনা হবেন। সেখানে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ পরিদর্শন ও পুষ্পস্তবক অর্পণ করবেন।’

তিনি আরও জানান, ‘নরেন্দ্র মোদির আগমনকে ঘিরে নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে গোটা সাতক্ষীরা। নিরাপত্তার বিষয়টি দেখছেন এসএসএফ। তাদের সঙ্গে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যরা।’

তিনি জেলাব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রয়েছে বলে জানান।

একই রকম সংবাদ সমূহ

মানুষের দুর্ভোগ কমাতে নেতা-কর্মীদের দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের চলমান জ্বালানি সংকটে ভুক্তভোগী সাধারণ মানুষের কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা কম: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা কমবিস্তারিত পড়ুন

শ্রমজীবী মানুষের মর্যাদা ও ন্যায্যতা নিশ্চিত করবে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অগ্রগতি : মাহদী আমিন

শ্রমজীবী মানুষকে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তাদের টেকসই নিরাপত্তা, মর্যাদাবিস্তারিত পড়ুন

  • সোশ্যাল মিডিয়া-ইন্টারনেট গেমে আসক্তি মাদকের মতোই ক্ষতিকর : আইজিপি
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু হয়েছে ভিলেন: তাজুল ইসলাম
  • ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী
  • নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী
  • আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে: হুইপ দুলু
  • ২০১৩ সালের চুক্তির আওতায় হাসিনাকে কি ফেরত পাঠাবে ভারত
  • প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
  • লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি
  • ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের