সোমবার, আগস্ট ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইছামতী নদীতে অজ্ঞাত পরিচয় যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

সাতক্ষীরার সীমান্তবর্তী ইছামতী নদী থেকে এক অজ্ঞাত পরিচয় যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ১১টার দিকে সাতক্ষীরা সদরের হাড়দ্দহ সীমান্তবতী ১নং মেইল পিলারের দক্ষিণে ইছামতী নদীর ভাঙা নামক স্থান থেকে এ লাশ উদ্ধার করা হয়।

ভোমরা ইউপি’র ২নং ওয়ার্ডের সদস্য আব্দুল গণি জানান, রোববার সকালে নদীতে মাছ ধরতে যেয়ে কয়েকজন জেলে এক যুবকের লাশ ভাসতে দেখে তাকে খবর দেয়। বিষয়টি সদর থানাকে জানানো হলে পুলিশ সকাল ১১টার দিকে ওই লাশ উদ্ধার করে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জানান, মৃতের গলায় একটি রুমাল পেঁচানো ছিল। তার ডান হাতে একটি বালা ও বাম হাতে একটি ঘড়ি রয়েছে। গায়ে সাদা রঙ এর গেঞ্জি ও জিনস এর প্যান্ট পরা ছিল। আনুমানিক ৩৫ বছর বয়সের ওই যুবককে কয়েকদিন আগেই শ্বাসরোধ করে হত্যার পর লাশ নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ওই যুবক ভারতীয় নাগরিক বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশের ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার বাঁশদহায় ইয়াবাসহ শফিকুল আটক

সাতক্ষীরা সদর উপজেলার ১ নম্বর বাঁশদহা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আইচপাড়া গ্রামেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা তালা উপজেলার পাটকেলঘাটা শাখার যুব উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়নবিস্তারিত পড়ুন

আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে সাতক্ষীরায় স্মারকলিপি প্রদান, আলোচনা সভা

“আদিবাসী জীবন ও ঐতিহ্যগত জ্ঞান সুরক্ষায় এগিয়ে আসুন”Íএই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় শিশু অধিকার রক্ষা ও যৌন নির্যাতন প্রতিরোধে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে
  • সাতক্ষীরায় বৃক্ষমেলায় ‘গ্যাস সেভার’ এবং পরিবেশবান্ধব রান্নার নানা উদ্ভাবন
  • সন্ত্রাসী হামলায় আহত ছাত্রদল নেতা মনজুরুল আলম বাপ্পিকে সামেক হাসপাতালে দেখতে গেলেন আলহাজ্ব মোঃ আব্দুর রউফ
  • সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ
  • গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে ফ্রি ডেন্টাল ক্যাম্প
  • মানবকল্যাণে নবদিগন্ত সংস্থার উদ্যোগে ২৫০ জনের মাঝে গাছের চারা বিতরণ
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ স্মৃতি স্তম্ভে বাংলাদেশ কৃষি ব্যাংকের শ্রদ্ধা নিবেদন
  • সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি