শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) সকালে জেলা পুলিশ লাইন্সের ড্রিলসেডে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক ও সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

সভা শুরুর আগে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহীনুর চৌধুরী গত মাসের কার্যবিবরণীর গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি উপস্থাপন করেন এবং চলতি মাসে বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের আবেদন ও সমস্যাগুলো তুলে ধরেন।

পুলিশ সুপার মনিরুল ইসলাম পুলিশ সদস্যদের উপস্থাপিত বিষয়সমূহ মনোযোগ দিয়ে শোনেন এবং বেশিরভাগ সমস্যার তাৎক্ষণিক সমাধান প্রদান করেন। পাশাপাশি বাকি সমস্যাগুলোর দ্রুত নিষ্পত্তির আশ্বাস দেন তিনি।

তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, ‘সার্ভিস রুলস মেনে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জনগণের প্রতি উত্তম ব্যবহার এবং আইন-শৃঙ্খলা রক্ষায় নিষ্ঠা পুলিশের পরিচয়ের ভিত্তি।’

এ সময় তিনি মেসে উন্নতমানের খাবার সরবরাহ, ড্রেস রুলস মেনে চলা, ছুটি ও টিএ বিলে ন্যায়সংগত ব্যবস্থা গ্রহণ, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, ব্যক্তিগত ও আবাসস্থলের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং বিদ্যুতের সঠিক ব্যবহারসহ বিভিন্ন কল্যাণমুখী নির্দেশনা প্রদান করেন।

সভায় অবসরপ্রাপ্ত কনস্টেবল (৩২২) আবু সাইদ খান-এর প্রতি সম্মাননা জানানো হয়। এছাড়া নির্দিষ্ট ক্যাটাগরিতে কৃতিত্বপূর্ণ ও সাহসী কাজের স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যদের হাতে পুলিশ সুপার নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহীনুর চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ রাজীব, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) শেখ মোহাম্মদ নূরুল্লাহ, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) বায়েজীদ ইসলাম, পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আবু হোসেন, সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও–১, ওসি (ডিবি), টিআই (অ্যাডমিন) এবং জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ

কলারোয়ায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন হাবুরবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন

মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রীতি ফুটবল ও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা অনুষ্ঠিত

খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষা নিশ্চিতকরণে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে প্রীতি ফুটবলবিস্তারিত পড়ুন

  • শেখ আজহার হোসেনের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত
  • সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব
  • সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের কমিটি; আমীর মোশাররফ, সেক্রেটারি হাবিবুর
  • সাতক্ষীরায় শিবপুর ইউনিয়নের ঝিটকী গ্রামে বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ
  • সাতক্ষীরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী
  • সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে শীতের সামগ্রী বিতরণ
  • প্রতিবন্ধী আসাদুল ইসলামের পাশে দাঁড়াল ইউনাইট ফাউন্ডেশন
  • সাতক্ষীরার আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা/অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরা সদর থানায় চাইল্ড হেল্প ডেস্ক স্থাপন ও কার্যকরকরনে অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শোডাউনে নিক্ষেপের অভিযোগে ছাত্রলীগ সভাপতিসহ দুজনকে পুলিশে সোপর্দ
  • সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও সতীনের ভাইয়ের মৃত্যুদণ্ড
  • সাতক্ষীরায় সাংবাদিদের উপর হামলা-মামলা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন