বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পশ্চিমবঙ্গের ভোটে এগিয়ে মমতার তৃণমূল!

ভারতে নির্বাচন চলাকালে বুথফেরত জরিপ নিষিদ্ধ। তবে নির্বাচন শুরুর আগ পর্যন্ত করা বিভিন্ন সমীক্ষায় বলা হয়েছে, আসন কমলেও পশ্চিমবঙ্গে আবারও ক্ষমতায় আসছে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস।

শুক্রবার উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারণায় মমতা ব্যানার্জি বলেন, প্রথম দুই দফায় ৬০ আসনে ভোট গ্রহণ হয়েছে। আমরা এর মধ্যে ৫০ আসনেই জিততে চলেছি। তৃণমূল সব মিলিয়ে ২০০ আসনে জিতবে।

তৃণমূল কংগ্রেস সূত্র বলছে, ২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় অন্তত ১৮০ আসনে জিততে চলেছে তারা। যদিও বিজেপির দাবি, তারা এবার ২০০ আসনে জিতবে এবং সরকার গড়বে।

এদিকে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভাঙা পা নাচাচ্ছেন—এমন একটি ভিডিও নিয়ে হইচই শুরু করেছে বিজেপি। ৭ মার্চ নন্দীগ্রামে প্রচারণায় গিয়ে মমতা পায়ে চোট পান। পায়ে প্লাস্টার করতে হয়েছে। সেই অবস্থায় হুইল চেয়ারে বসে প্রচারণা চালাচ্ছেন তিনি।
শুক্রবার ভিডিওটি পোস্ট করে বিজেপির মুখপাত্র প্রণয় রায় অভিযোগ করেন যে, আমরা প্রথম থেকেই বলেছি ঘটনাটি নাটক। এবার দিদি নিজেই সেটা প্রমাণ করেছেন। যে পায়ে ব্যথার জন্য হুইলচেয়ার নিয়ে ঘুরতে হয়, সেই পা তিনি দিব্যি নাচাচ্ছেন!
বিজেপির দাবি, ভিডিওটি বৃহস্পতিবার নন্দীগ্রামে বয়াল বুথে মমতা বসে থাকার সময় করা হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, মমতা তৃণমূলের কোনো দলীয় কার্যালয়ে বসে রয়েছেন। সেখানে টেবিলের তলা দিয়ে মমতাকে চোট পাওয়া বাম পা দোলাতে দেখা যাচ্ছে। একটা সময়ে ব্যান্ডেজ করা বাম-পায়ের উপর ডান পা তুলে রাখছেন তিনি। তৃণমূল এ অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ।

এ প্রসঙ্গে তৃণমূল প্রার্থী মন্ত্রী সুব্রত মুখার্জি বলেন, বিজেপি কুৎসিত প্রচারণা চালাচ্ছে। অমানবিক!

একই রকম সংবাদ সমূহ

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের জন্য সমন্বিত প্যাকেজ চালুর ঘোষণা দিয়েছেবিস্তারিত পড়ুন

ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও

ভাবুন, বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলেন জামাই হয়ে। কিছুদিন পর দেখলেন, শুধু স্বামীবিস্তারিত পড়ুন

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সম্পূর্ণভাবেবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট
  • জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা
  • গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি চৌধুরী
  • উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ