বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রমজানে ৬৮০টি নিত্যপণ্যের দাম কমাল কাতার

পবিত্র মাহে রমজান উপলক্ষে ৬৮০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছে কাতার সরকার। রমজান মাসজুড়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কম থাকবে বলে জানিয়েছে দেশটির সরকার। করোনা পরিস্থিতির মধ্যে কাতার সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় রমজান মাস উপলক্ষে বিশেষ মূল্যছাড়ের পণ্যের তালিকা প্রকাশ করেছে। গত ৫ এপ্রিল কাতারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ ঘোষণা দেয়।
দেশটির সরকারি নির্দেশনা অনুযায়ী আটা, চিনি, চাল, পাস্তা, মুরগির মাংস ও তেলসহ বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্যের চাহিদা বেড়ে যাওয়ায় পণ্যগুলোর দাম কমানো হয়েছে।
কাতারে রমজান মাসজুড়ে প্রতিবছর এ ধরনের মূল্যছাড়ের সুবিধা দিয়ে আসছে কাতার। আর এ উদ্যোগ বাস্তবায়নে হাত বাড়িয়ে দিয়েছে দেশটির বড় বড় সব শপিংমল ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোও।

দেশটির বড় বড় সুপার মার্কেটের সঙ্গে সমন্বয় করে এমন উদ্যোগ বাস্তবায়ন করছে অর্থ ও শিল্প মন্ত্রণালয়। তালিকাভুক্ত সব পণ্যের দাম কম রাখা হচ্ছে কি না তা নিশ্চিত করতে রমজান মাসজুড়েই নিয়মিত অভিযান চালানো হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

একই রকম সংবাদ সমূহ

ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার

সব প্রক্রিয়া সম্পন্ন করে ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু করতে চায়বিস্তারিত পড়ুন

জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের (কপ-৩১) উদ্বোধনী অনুষ্ঠানের আগে বিভিন্ন দেশেরবিস্তারিত পড়ুন

বাংলাদেশে সংঘটিত অপরাধের জবাবদিহিতা এবং রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

বাংলাদেশে রাজনৈতিক আন্দোলন ও সহিংসতার সময় সংঘটিত অপরাধগুলোর বিচার এবং ক্ষেত্র প্রস্তুতেরবিস্তারিত পড়ুন

  • ২০৩০ সালের মধ্যে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ : স্বাস্থ্যমন্ত্রী
  • বিশ্বনেতাদের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ
  • তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
  • ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে
  • ২০২৭ সালে বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন
  • যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ কার্যত শেষ, দাবি ট্রাম্পের
  • যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত হাসিব ফাতমী সহ ৪ জনের জয়
  • দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
  • সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শিশুসহ সাত বাংলাদেশি নিহত, আহত ১৫
  • স্বৈরাচারী আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
  • মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করল তুরস্কের পার্লামেন্ট
  • সারা জীবন মুসলিম ছিলাম, অথচ জানতামই না: মার্কিন তরুণী অ্যাঞ্জেলা