মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনা সংক্রমণ ঠেকাতে চট্টগ্রাম নগরে স্বাস্থ্যবিধি নিশ্চিতে অভিযান-জরিমানা

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী ঘোষিত লকডাউনের ষষ্ঠ দিনে চট্টগ্রাম নগরে অভিযান চালিয়েছেন জেলা প্রশাসনের একাধিক ভ্রাম্যমাণ আদালত।

এসব অভিযানে জরিমানার পাশাপাশি জনসাধারণের সচেতনতার জন্য মাস্ক বিতরণ করা হয়।

শনিবার (১০ এপ্রিল) জেলা প্রশাসনের পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসব অভিযানে ৩৭ মামলায় মোট ৬৬ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে সচেতনতার জন্য প্রায় চার হাজার মাস্কও বিতরণ করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নগরের চকবাজার ও বাকলিয়া এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২২ মামলায় ৫৩ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করেন এবং খুলশী ও বায়েজিদ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাত মামলায় ছয় হাজার ৫০০ টাকা জরিমানা করেন।

একই সময়ে পতেঙ্গা, ইপিজেড ও বন্দর এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমা বিনতে আমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন মামলায় তিন হাজার টাকা জরিমানা আদায় করেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ পাহাড়তলী, হালিশহর ও আকবরশাহ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই মামলায় এক হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন।

এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ পাঁচলাইশ ও চান্দগাও এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন মামলায় দুই হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বলেন, সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে আজ (শনিবার) নগরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে জরিমানার পাশাপাশি সচেতনতার জন্য মাস্ক বিতরণ করা হয়েছে।

জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন। ICTবিস্তারিত পড়ুন

ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্নবিস্তারিত পড়ুন

ভারতের গণমাধ্যমে হাসিনার সাক্ষাৎকার অপ্রত্যাশিত : তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ভারতেবিস্তারিত পড়ুন

  • অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ: স্থানীয় সরকারমন্ত্রী
  • ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • অভিন্ন নদীর পানির ন্যায্য বণ্টনে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
  • দেশে ফিরলেই শেখ হাসিনাকে জেলে যেতে হবে : শামা ওবায়েদ
  • ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু
  • জামায়াতকে ছাড় দিতে নারাজ এনসিপি, হঠাৎ কৌশলগত সিদ্ধান্ত
  • এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে: ইসি সচিব
  • ৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও উৎসব ভাতা
  • অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • শিগগিরই সাড়ে ১১ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
  • যথাসময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী
  • ৩ মাসের মধ্যে ঢাকার চারপাশে ওয়াটার বাস চালু হবে: নৌমন্ত্রী