শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতে করোনায় একদিনে সহস্রাধিক মৃত্যু!

ভারতে ক্রমেই বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যু সংখ্যা। এবার করোনায় একদিনেই এক হাজারের বেশি মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে দেশটিতে।

এর আগে যুক্তরাষ্ট্র, ব্রাজিলসহ আরও বেশ কিছু দেশে একদিনে হাজারের বেশি মৃত্যু হয়েছে। সেই তালিকায় যুক্ত হলো ভারত।

এদিকে, ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬২ হাজারের বেশি মানুষ প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। গত কয়েকদিন ধরেই ৬০ হাজারের বেশি সংক্রমণ ধরা পড়েছে।

সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সকালের বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৬২ হাজার ৬৪ জন। ফলে দেশটিতে আক্রান্তের সংখ্যা ২২ লাখ ছাড়িয়ে গেছে।

এখন পর্যন্ত সেখানে আক্রান্তের সংখ্যা ২২ লাখ ১৫ হাজার ৭৪।

ভারতে বর্তমানে করোনার অ্যাকটিভ কেস ৬ লাখ ৩৪ হাজারের কাছাকাছি। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে এক হাজার সাতজনের। ফলে এখন পর্যন্ত মারা গেছে ৪৪ হাজার ৩৮৬ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১৫ লাখ ৩০ হাজারের বেশি মানুষ ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে।

দেশটিতে সুস্থতার হার ৬৯ দশমিক ৩৩ শতাংশ।

একই রকম সংবাদ সমূহ

হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, দিল্লিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার

লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে অপহরণের শিকার ১৩ বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে দেশটিরবিস্তারিত পড়ুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করেবিস্তারিত পড়ুন

  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত
  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা