বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালতে কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা

মহামারি করোনা ভাইরাসের প্রার্দুভাব রোধে কঠোর
লকডাউনে কলারোয়ার বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে সরকারি নির্দেশনা অমান্য করায় কয়েকজনকে অর্থিক জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, বহস্পতিবার (২২ এপ্রিল) বেলা ১২টার পর পৃথকভাবে পৌর সদর,
কুশোডাঙ্গা, সলিমপুরসহ খোর্দ্দ বাজারের বিভিন্ন
স্থানে ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী আদালত
পরিচালনাকালে স্বাস্থ্যবিধি ভঙ্গ ও আইন অমান্য করে কাপড়ের দোকানসহ কয়েকটি ব্যবসায়ীক প্রতিষ্ঠান খোলা
রাখার অপরাধে কয়েকজনকে বিভিন্ন অংকে ২১ হাজার টাকা আর্থিক দন্ডে দন্ডিত করেছেন।

এ সময় জনসচেতনতা বৃদ্ধিমূলক প্রচার প্রচারণা ও মাস্ক
বিতরণ করা হয়। আদালতে আইনগত সহায়তা করেন বেঞ্চ সহকারী আব্দুল মান্নানসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ। স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদ থাকুন
এই বার্তাকে সামনে রেখে মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামালের নির্দেশনায় মাস্ক পরিধান নিশ্চিতকরণ ও সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী।
তিনি আরও জানান, ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় কমিউনিটি লিডারদের নিয়ে পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন মসজিদের অংশগ্রহণে পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষকদের প্রশিক্ষণ (Trainingবিস্তারিত পড়ুন

চাঁদপুরের ইলিশ বিক্রয়ের নামে অভিনব প্রতারণা, মাছও পেলো না- টাকাও গেলো!

ফেসবুকসহ বিভিন্ন স্যোশাল মিডিয়া বড় বড় ইলিশের ছবি ও ভিডিও। চাঁদপুরের ইলিশবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুই ক্লিনিককে জরিমানা, কার্যক্রম বন্ধ

কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ক্লিনিককে জরিমানা করা হয়েছে এবং একই সাথেবিস্তারিত পড়ুন

  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার
  • সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক
  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ