শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অর্থাভাবে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার নমুনা সংগ্রহ বন্ধ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ফেব্রুয়ারি থেকে করোনার নমুনা সংগ্রহের কাজ বন্ধ রয়েছে। দ্বিতীয় দফায় করোনার সংক্রমণ বাড়লেও সরকারি এই হাসপাতালে করোনা শনাক্তে নমুনা সংগ্রহ করা হচ্ছে না।

এ সম্পর্কে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অজয় কুমার সাহা বলেন, নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠাতে যে খরচ, তা রোগীরা দিতে রাজি হন না। আবার সরকারিভাবে আলাদা কোনো বরাদ্দ নেই। বাধ্য হয়ে করোনার নমুনা সংগ্রহ বন্ধ করা হয়েছে। তবে বিশেষ সময়ে নমুনা পাঠানো হয়।

গত বুধবার বেলা ১১টার দিকে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, করোনার নমুনা সংগ্রহের বুথ বন্ধ। সেখানে কোনো স্বাস্থ্যকর্মী নেই। খোঁজ নিয়ে জানা যায়, গত বছর করোনার সংক্রমণ বৃদ্ধি পেলে হাসপাতালে নমুনা সংগ্রহ শুরু হয়। এরপর শীতকালে করোনার প্রকোপ কমে গেলে নমুনা সংগ্রহ কমে যায়। গত ফেব্রুয়ারি থেকে নমুনা সংগ্রহ পুরোপুরি বন্ধ রয়েছে।

এদিকে হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীরা গা ঘেঁষাঘেঁষি করে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন। অনেকের মুখে মাস্ক থাকলেও নিরাপদ সামাজিক দূরত্ব রক্ষা করা হচ্ছে না। হাসপাতালে টিকিট সংগ্রহসহ চিকিৎসকের কক্ষে প্রবেশের সময় কেউ হ্যান্ড স্যানিটাইজার বা সাবান ব্যবহার করছে না। হাসপাতাল চত্বরে নির্মিত ‘হাত ধোয়া’ কর্নারগুলো অকার্যকর অবস্থায় পড়ে আছে।

উপকূলীয় উপজেলা শ্যামনগরের প্রায় সাড়ে তিন লাখ মানুষের জন্য স্বাস্থ্যসেবার এটিই বড় হাসপাতাল। এখানে করোনার নমুনা সংগ্রহ না করায় লোকজনকে ৭০-৮০ কিলোমিটার দূরে সাতক্ষীরা সদর হাসপাতালে যেতে হচ্ছে। তবে এত দূরে গিয়ে এই উপজেলার বাসিন্দাদের কেউ তেমন নমুনা পরীক্ষা করছেন না।

হাসপাতাল সূত্রে জানা যায়, করোনা সংক্রমণের প্রথম দিকে কয়েকজন স্বাস্থ্যকর্মীকে করোনার নমুনা সংগ্রহসহ সংশ্লি¬ষ্ট বিভাগে কাজের জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। বর্তমানে তাঁরা অন্য বিভাগে আগের মতো কাজ করছেন।

করোনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক হলেন বিপ্লব কুমার দে। তিনি বলেন, করোনার নমুনা সংগ্রহ কার্যক্রম বন্ধ হয়ে আছে। করোনায় আক্রান্ত, সুস্থ এমনকি মৃত্যুর বিষয়ে সাম্প্রতিক কোনো তথ্য তাদের কাছে নেই। মূলত নমুনা সংগ্রহ কার্যক্রম বন্ধ থাকার কারণে গত কয়েক মাস করোনাসংক্রান্ত নতুন কোনো পরিসংখ্যান তাদের কাছে নেই।

বিপ্লব কুমার দে আরও বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসিইউ নেই। এছাড়া এখানে একজন রোগীকে দু-তিন ঘণ্টার বেশি অক্সিজেন সাপোর্ট দেওয়ারও ব্যবস্থা নেই।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরের গাবুরাতে পরিবারে আয় বৃদ্ধি করতে ১৪ জনকে গরু বিতরণ

বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড এর ১৫টিবিস্তারিত পড়ুন

শ্যামনগরের গাবুরাতে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ

বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড এর ১৫টিবিস্তারিত পড়ুন

খাল খননের নামে কৃষিজমি নষ্টের অভিযোগে শ্যামনগরে কৃষকদের বিক্ষোভ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধানখালী এলাকায় খাল খননের নামে কৃষিজমি নষ্টেরবিস্তারিত পড়ুন

  • সুন্দরবনে বনবিভাগের সদস্যদের ছোড়া গুলিতে জেলের মৃ*ত্যুর অভিযোগ
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নে বাজেট বৃদ্ধির দাবি
  • শ্যামনগরে বিন্দু নারী উন্নয়ন সংগঠনের প্রকল্প অবহিতকরণ সভা
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • উপকূলীয় শিশু ও যুবদের মাঝে জার্সি বিতরণ ও খেলাধুলার উদ্ধুদ্ধকরণ
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • শিমু রেজা এমপি কলেজে দুই সংসদ সদস্যকে সংবর্ধনা
  • সাতক্ষীরায় সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ২৯ এপ্রিল
  • শ্যামনগরে বিনামূল্যে ১০০০ লিটারের ৬০টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ
  • শ্যামনগরে ২০০ জন নারী-পুরুষকে লবণ সহনশীল বীজ, জৈব সার, জিও ব্যাগ ও পানির ঝাঁঝরি বিতরণ