বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে লিডার্স’র সহযোগিতায় উপকার ভোগীদের সাথে সেবা সম্পর্কিত গণশুনানি

শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে বুড়িগোয়ালিনী ইউনিয়ন ক্লাইমেট এ্যাকশন গ্রুপের আয়োজনে লিডার্স, মানুষের জন্য ফাউন্ডেশন ও এ্যাম্বাসি অব সুইডেনের সহযোগিতায় কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (সিআরইএ) প্রকল্পের আওতায় বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৩৬ নং আড়পাংগাশিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাইক্লোন শেল্টার প্রাঙ্গণে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) গণশুনানির আয়োজন করা হয়।

এই গণশুনানি সামাজিক জবাবদিহিতার একটি টুলস যার মাধ্যমে সেবাদাতাগনের সেবার মান উন্নীত করার পাশাপাশি সেবাদাতা ও সেবা গ্রহীতার মাঝে সেতু বন্ধন তৈরি করে। সেই সাথে সেবা গ্রহীতা এবং সাধারন মানুষের অধিকার সম্পর্কে সচেতনতা ও ক্ষমতায়নের পথ তৈরি করে, এই লক্ষ্যে এই গণশুনানি অনুষ্ঠিত হয়।

উক্ত গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক । আরও উপস্থিত ছিলেন ওয়ান স্টপ ক্রাইসিস সেলের (ওসিসি) প্রোগ্রাম অফিসার প্রনব বিশ্বাস , শ্যামনগর থানার এসআই কামরুল ইসলাম, মহিলা উন্নয়ন কর্মী মাবিয়া সুলতানা , বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ড এর ইউপি সদস্য উমা রানী মল্লিক, ২ নম্বর ওয়ার্ড এর ইউপি সদস্য জনাব মাহতাব উদ্দিন , ৫ নম্বর ওয়ার্ড এর ইউপি সদস্য মোকিন্দ পাইক, উপকূলীয় প্রেস ক্লাব এর সম্পাদক জনাব হুদা মালী ও লিডার্স এর CREA প্রকল্পের কর্মকর্তাবৃন্দ ।

বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জি এম আব্দুর রউফ এর সভাপতিত্বে উক্ত গনশুনানির কার্যক্রম অনুষ্ঠিত হয় । গণশুনানিতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন প্রকল্প সমন্বয়কারী সুব্রত অধিকারী।

প্রধান অতিথি গণশুনানিতে উপজেলা মহিলা বিষয়ক অফিসের সকল সেবা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, মহিলা বিষয়ক অফিস থেকে নারীদের জন্য ক্ষুদ্র ঋণ, প্রশিক্ষণ, ভিজিডি কার্ড প্রদান, বাল্যবিয়ে প্রতিরোধসহ ১২ ধরনের সেবা দেওয়া হয়। এসব সেবার মানোন্নয়ন ও স্বচ্ছতা নিশ্চিত করতে গণশুনানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এছাড়্ওা শ্যামনগর উপজেলার ওয়ান স্টপ ক্রাইসিস সেল (ওসিসি) প্রোগ্রাম অফিসার প্রনব বিশ্বাস তার অফিসের সেবা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

গণশুনানিতে উপকারভোগীরা তাদের সেবা প্রাপ্তিতে যেসব সমস্যা ও প্রতিবন্ধকতা রয়েছে তা তুলে ধরেন ও সমাধানের দাবি জানান।
উক্ত গণশুনানিতে অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ উপক্রাভোগী সুশীল সমাজের প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ্ ও সাংবাদিকদের মহিলা বিষয়ক অফিসের সেবা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশ্বাস দেন, সেবার মানোন্নয়নে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্প কর্মকর্তা সুলতা সাহা।

একই রকম সংবাদ সমূহ

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

শ্যামনগরে ২৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা : জাতীয় গ্রিডে যাবে অতিরিক্ত বিদ্যুৎ

সাতক্ষীরার শ্যামনগরে বাগদা চিংড়ির রেণু উৎপাদনকারী ওশান হ্যাচারিতে ২৫০ কিলোওয়াট ক্ষমতার হাইব্রিডবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের গাবুরায় ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে পানির ট্যাংক বিতরণ
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ
  • শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন
  • শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও রাস্তা নির্মাণের দাবি
  • শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে ক্লাইমেট স্ট্রাইক
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের