বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বাজার মনিটরিং ও জনসচেতনতা অব্যাহত পুলিশের

দেশে করোনা ভাইরাসের প্রর্দুরভাব লাগামহীন ভাবে বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত চলমান টানা ২ সপ্তাহের লকডাউন প্রায় শেষ। টানা দুই সপ্তাহের লকডাউনে একদিকে দেশের অর্থনীতির যেমন ক্ষতি হয়েছে, তেমনি নানা মুখি সমস্যার সম্মুখিন দিনমজুর খেটে খাওয়া মানুষরা। যার কারণে বাধ্য হয়ে পেটের দায়ে দিনমজুররা লকডাউন উপেক্ষা করে বের হয় কাজের সন্ধানে। লকডাউন উপেক্ষা করা গেলেও ক্ষুধাকে তো আর উপেক্ষে করা যায় না।

তবে সার্বিক বাস্তবতার নিরিখে সরকারি বিধি নিষেধ জনগণকে মানানোর জন্য, রমজান মাসে রোজা রেখে দিন রাত ছুটে বেড়াচ্ছেন কলারোয়া থানা, খোরদো ফাঁড়ি ও সরসকাটি ফাঁড়ির পুলিশের সদস্যরা।

জানা গেছে, উপজেলার সরসকাটি পুলিশের ইনচার্জ তৌফিক আহম্মদ টিপু সঙ্গিয় ফোর্সের সহযোগিতায় জয়নগর ইউনিয়নের বিভিন্ন বাজার ও এলাকায় দিনরাত রোজা রেখে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে মানুষের পাশে রয়েছেন।
অনুরূপ দেয়াড়া ইউনিয়নের খোরদো পুলিশ ফাঁড়ির ইনচার্জ মামুনুর রহমানও।
আর কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবীরসহ পুলিশ কর্মকর্তারাও পৌরসদরসহ উপজেলার বিভিন্ন এলাকায় করোনা প্রতিরোধে নানান কর্মযজ্ঞতা চালিয়ে যাচ্ছেন।

সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ, জনসচেতনতা বৃদ্ধি, বাজার মনিটরিংসহ সার্বিক ভাবে জনগণের পাশে থেকে করোনা ভাইরাস মোকাবেলায় পরামর্শ দিতে দেখা গেছে পুলিশ সদস্যদের। বিভিন্ন ইউনিয়নের বাজারে বাজারে গিয়ে ব্যবসায়ীদের সচেতন করছেন। ক্রেতা-বিক্রেতাদের সামাজিক দূরত্ব নিশ্চিতে পরামর্শ দিচ্ছেন।

তবে পুলিশ চলে গেলে ক্রেতা-বিক্রেতাদের অনেকেই আবার লকডাউন মানছেন না।

এদিকে, ২৫ এপ্রিল থেকে দোকানপাট খুলে দেয়ার সিদ্ধান্তকে ক্ষুদ্র ব্যবসায়ী ও প্রান্তিক পর্যায়ের ক্রেতারা স্বাগত জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা