সোমবার, জুন ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় করোনাকালে গ্রামাঞ্চলে আর্থিক প্রতিষ্ঠান বন্ধে অর্থ সংকট!

লকডাউনে এনজিও এবং মফঃস্বল ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকায় অর্থ সংকটে সাতক্ষীরার কলারোয়ার গ্রামীণ জনপদের বহু মানুষের স্বাভাবিক জীবনযাত্রা অচল হয়ে পড়েছে।

জানা গেছে, পহেলা বৈশাখের আগের সপ্তাহে ঢিলেডালা ভাবে লকডাউন চলে। এরপর অনেকটা আকস্মিক ভাবে ১ লা বৈশাখ থেকে কঠোর লকডাউন ঘোষণা করা হয়। ফলে অনেকের কাছে খবর পৌছার আগে কঠোর লকডাউন শুরু হয়। এতে সংসার যাত্রা নির্বাহ এবং ধান ঘরে তোলার খরচ সংগ্রহ করে রাখার আগে উপজেলার মফঃস্বল ব্যাংক ও এনজিও কার্যক্রম বন্ধ হয়ে যায়। ফলে ধান কাটা বা সংসারযাত্রা নির্বাহ করার জন্য এনজিও এবং ব্যাংকে জমা রাখা টাকা তুলতে পেরে বহু পরিবার অর্থ সংকটে চরম বিপাকে পড়েছে। আবার যারা ধানকাটা ঘরে তোলার জন্য ঋণ গ্রহণের অপেক্ষায় ছিল তারাও বিপাকে পড়েছে।

ব্যাংক এনজিও বন্ধ থাকায় রোজা ও লকডাউনে কম বেচাকেনার অজুহাতে চাষীদের উৎপাদিত পন্যের দাম কমে গেছে। এতে চাষীরা প্রচন্ড আর্থিক কষ্টে পড়েছে। লকডাউনে যান চলাচল বন্ধ থাকায় ভিন্ন এলাকা থেকে আগত পন্য বেশী দামে কিনতে যেয়ে বহু মানুষ অর্থসংকটে পড়েছে।

এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত গত বৃহস্পতিবার থেকে বাংলাদেশ ব্যাংকের নির্দেশে মফঃস্বল ব্যাংক চালু হলেও গ্রামের অসহায় দরিদ্র জনগোষ্টীর এনজিও চালু না হওয়ায় গ্রামীণ অর্থনীতির সংকট প্রকট হয়ে উঠছে।

বহু কৃষক ও ব্যবসায়ী জানায়, জমা রাখা টাকা তুলতে না পারায় সব কর্মকাÐ অচল হয়ে পড়েছে। অনেকে ঋণ না পেয়ে বিপাকে পড়েছে। পৃথক পৃথক ভাবে শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন, আহসানিয়া মিশন, ব্রাক কর্মকর্তারা জানায়, টাকা পরিশোধের পরে যাদের ঋণ দেওয়ার কথা ছিল প্রতিনিয়ত এসে তাদের কাজ কর্ম সংসারযাত্রা অচল হয়ে যাওয়ার দুঃসহ বেদনার কথা জানাচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন,বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা