শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ব্রাজিলে করোনায় মৃত্যু ৪ লাখ ছাড়াল

ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় মৃত্যু চার লাখ ছাড়িয়েছে। মৃত্যুর দিক দিয়ে যা বিশ্বে দ্বিতীয়। দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে চার লাখ এক হাজার ৪১৭ জনের। আর আক্রান্ত হয়েছেন এক কোটি ৪৫ লাখ ৯২ হাজার ৮৮৬ জন। আর সুস্থ হয়েছেন এক কোটি ৩০ লাখ ৯১ হাজার ৭১৪ জন।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় তিন হাজার একজনের মৃত্যু হয়েছে। এপ্রিলের শুরুতে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ চার হাজার জনের মৃত্যুর পর এটিই দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। দেশটিতে গত ১৪ দিনে গড়ে সর্বোচ্চ মৃত্যৃ ও শনাক্ত পরিলক্ষিত হচ্ছে।

এদিকে করোনার নাজুক পরিস্থির মধ্যেই টিকা কর্মসূচি দুর্বল হয়ে পড়েছে দেশটিতে। এ অবস্থায় সরকারের করোনা মোকাবিলার তদন্ত শুরু করেছে কংগ্রেস।

ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো করোনাভাইরাসের বিপদকে অবজ্ঞা করে এখন প্রবল সমালোচনার মুখে পড়েছেন। মহামারির শুরু থেকেই লকডাউন, মাস্ক ব্যবহারের বিরোধিতা করে আসছিলেন তিনি। এ ছাড়া সংক্রমণ প্রতিরোধের জন্য অপ্রমাণিত বিভিন্ন ওষুধ ব্যবহার করার জন্য চাপ সৃষ্টিও করে আসছিলেন তিনি।

এ অবস্থায় করোনা সংক্রমণ মহামারি আকার ধারণ করেছে দেশটিতে। অনেক অঞ্চলে কঠোর বিধিনিষেধ দেয়ার পর সংক্রমণ অনেক নিয়ন্ত্রণে চলে আসে। তবে সেসব অঞ্চলেও এখন বিধিনিষেধ সহজ করে দেয়া হয়েছে।

ব্রাজিলে মার্চ ও এপ্রিলের ৩৭ দিনে এক লাখ মৃত্যুর রেকর্ড হয়েছে। মহামারি শুরুর পর এই দুই মাস দেশটিতে সবচেয়ে ভয়াবহ অবস্থা বিরাজ করছে।

এদিকে মৃত্যু ও সংক্রমণের ভয়াবহ অবস্থার মধ্যেই টিকা সংকটের কারণে অনেক শহরে টিকাদান বন্ধ রাখা হয়েছে। এক পরিসংখ্যানে জানা গেছে, ২১২ মিলিয়ন জনসংখ্যার প্রায় ১৩ শতাংশ টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।

একই রকম সংবাদ সমূহ

হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, দিল্লিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার

লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে অপহরণের শিকার ১৩ বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে দেশটিরবিস্তারিত পড়ুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করেবিস্তারিত পড়ুন

  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত
  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা