‘মে দিবসে’ বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ


মহান ‘মে দিবস’ উপলক্ষে শনিবার (১ মে) সকাল থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে এ পথে ১৪ দিনের ভ্রমণ নিষেধাজ্ঞার মধ্যে দূতাবাস থেকে বিশেষ ছাড়পত্র নিয়ে আটকে পড়া পাসপোর্ট যাত্রীরা নিজ দেশে ফিরতে পারবে।
বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত বলেন, মে দিবসে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। এই বন্ধের মধ্যে বন্দরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য বন্দরের নিরাপত্তা জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার (২ মে) সকাল থেকে পুনরায় বন্দরের কার্যক্রম শুরু হবে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, মে দিবসে আমদানি-রফতানি বন্ধ থাকলেও শর্ত মেনে দুই দেশের মধ্যে নিষেধাজ্ঞার আগে যারা গমন করেছিলেন তারা ফিরছেন। তবে ২৬ এপ্রিল থেকে এ পথে নতুন করে পাসপোর্ট যাত্রী যাতায়াত দুই সপ্তাহের জন্য বন্ধ রয়েছে।
জানা গেছে, প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে প্রায় ৫০০ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি করা হয়ে থাকে। ভারতে রফতানি হয় ১৫০ ট্রাক বিভিন্ন পণ্য। আমদানি বাণিজ্য থেকে প্রতিদিন সরকারের রাজস্ব আসে প্রায় ২০ থেকে ৪০ কোটি টাকা পর্যন্ত।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি
যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতেবিস্তারিত পড়ুন

