রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরে কুড়িয়ে পাওয়া জুস পান করে হাসপাতালে একই পরিবারের তিনজন

যশোরে কুড়িয়ে পাওয়া ফ্রুটস জুস পান করে বাবা-ছেলেসহ একই পরিবারের তিন সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার (৭ মে) যশোরের মণিরামপুর উপজেলার জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

তাদের প্রথমে মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে শুক্রবার সন্ধ্যায় চিকিৎসকের পরামর্শে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।

তারা হলেন-জয়পুর গ্রামের রফিকুল ইসলাম (৬৫) ও তার ছেলে আবু সাইদ (৩০) এবং নাতি আশিকুর রহমান (১০)। এ রিপোর্ট লেখা পর্যন্ত রফিকুল ইসলামের জ্ঞান ফেরেনি বলে জানান বড় ছেলে তরিকুল ইসলাম।

তরিকুল ইসলাম জানান, আট বছর আগে তার বাবা সড়ক দুর্ঘটনার কবলে পড়লে বাম পা কেটে ফেলতে হয়। এরপর থেকে ঠ্যালা গাড়িতে করে ভিক্ষাবৃত্তি করেন। বৃহস্পতিবার (৬ মে) রাত ৯টার দিকে ফেরার পথে ফ্রুটস জুস পেয়ে বাড়িতে আনেন। পরদিন শুক্রবার সকালে ভাত খেয়ে ১০টার দিকে তার বাবা রফিকুল ইসলাম, ছোটভাই আবু সাইদ ও তার ছেলে আশিকুর রহমান ওই জুস পান করেন। ১০ মিনিট পরই তিনজনই অচেতন হয়ে পড়লে মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হয়।

মণিরামপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোসাব্বিরুল ইসলাম রিফাত জানান, ধারণা করা হচ্ছে তারা মেয়াদোত্তীর্ণ জুস পান করেছেন। প্রাথমিকভাবে তাদের চিকিৎসা দিয়ে উন্নত চিকিসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় শিশুদের জন্য তৈরি ওবিস্তারিত পড়ুন

মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি

যশোরের মণিরামপুর উপজেলায় হঠাৎ করেই বেড়ে গেছে গরু চুরির ঘটনা। গত ১০বিস্তারিত পড়ুন

শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা

যশোরের শার্শার বাগআঁচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতেবিস্তারিত পড়ুন

  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত