রবিবার, নভেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোলে অন্তঃসত্বা স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা!

নেশার টাকা না পেয়ে ৮ মাসের অন্তঃসত্বা স্ত্রী রুমা খাতুন নামে এক গৃহবধুকে শ্বাস রোধ করে গলায় রশি দিয়ে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে।
শনিবার দিনগত রাত্রে বেনাপোল পোর্ট থানা শিবনাথপুর বারোপোতা গ্রামে নিহতের শশুর বাড়ি এ ঘটনা ঘটে। ঘটনায় কাউকে আটক করা হয়নি।

রুমা বেনাপোল পোর্ট থানার শিবনাথপুর বারোপোতা গ্রামের সাফিউল রহমানের ছেলে আরিফুল ইসলাম টুটুল এর স্ত্রী ও একই থানার ইছাপুর গ্রামের আব্দুল খালেকের মেয়ে।

স্থানীয়রা বলেন, নেশার টাকা না পেয়ে রাতে তাকে কোন এক সময় শ্বাস রোধ করে গলায় রশি দিয়ে ঝুলিয়ে রাখে। মেয়েটি ৮ মাসের অন্তঃসত্তা ছিল।

রুমার চাচাতো ভাই শামিম হোসেন বলেন, মাঝে মধ্যে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-ঝাটি হত। শিবনাথপুর বারোপোতা গ্রামের প্রভাবশালী মাদক ব্যবসায়ী মোমিন মেম্বার এর ভাতিজা আরিফুল ইসলাম ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য হত্যার শিকার রুমার পরিবারকে হুমকি ধামকি দিচ্ছে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন খান জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। লাশটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে বুঝা যাবে এটা হত্যা না আত্নহত্যা।

একই রকম সংবাদ সমূহ

​তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত: সদরের ১৬ মসজিদে জায়নামাজ ও কার্পেট বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী এবংবিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক

মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): ভারতে যাওয়ার সময় বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশবিস্তারিত পড়ুন

যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যান দুমড়েমুচড়ে, নিহত ঝিকরগাছার চালক

যশোর সদর উপজেলার জয়কৃষ্ণপুর এলাকায় ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যানের চালক আতিয়ার রহমান (৫৫)বিস্তারিত পড়ুন

  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত
  • তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে শার্শার বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা
  • শার্শার কায়বায় প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ
  • যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানের সবাই ফেল, ৩ কলেজে শতভাগ পাস
  • ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি
  • যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার: জব্দ প্রাইভেটকার
  • থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী
  • ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত, মণিরামপুরে ফিরছে আগুনে নিহত একই পরিবারের চারজনের মরদেহ
  • যশোরের রাজগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের
  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • ৪১ বছরের শিক্ষকতা জীবনে ছুটি নিয়েছিলেন মাত্র ৮ দিন, না ফেরার দেশে ‘ওমর স্যার’
  • যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু