শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পুষ্টি জোগাতে আর রোগ প্রতিরোধে ফল

মানবদেহে পুষ্টি জোগাতে ফলের তুলনা নেই। এজন্য প্রতিদিন খাদ্যতালিকায় বিভিন্ন রকম ফল রাখার পরামর্শ দেন চিকিৎসকরা।

বিশেষজ্ঞদের মতে, এমন কিছু ফল আছে যেগুলি নিয়মিত খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে। সেইসঙ্গে এসব ফল শরীরের ওজন কমাতেও ভূমিকা রাখে।

আপেল:

সকালে খালি পেটে একটা আপেল খাওয়ার পরামর্শ দেন অনেকে। আপেল হজমশক্তি বাড়াতে সাহায্য করে। এতে থাকা ফাইবার পেট ভরিয়ে রাখে ফলে ক্ষুধাও কম পায়। পেটের মেদ কমাতে এ ফলের তুলনা নেই।

কলা:

অনেকের ধারণা কলা খেলে ওজন বাড়ে। কিন্তু এটা মোটেও ঠিক নয়। কলাতে এমন ধরনের স্টার্চ বা শর্করা রয়েছে যা ক্ষুধা নিয়ন্ত্রণ করতে এবং মেদ গলাতে সাহায্য করে। একই সঙ্গে পেশির গঠনেও সাহায্য করে কলা।

লেবু:

সকালে লেবুর পানি খেলে ওজন কমে। কারণ লেবুর রস যকৃত এবং পেটের অন্য অন্ত্রে জমা দূষিত পদার্থ পরিষ্কার করে দেয়। ফলে খাবার হজম করার ক্ষমতা বাড়ে। এতে মেদ জমার পরিমাণ কমে।

যে কোনও বেরি:

যে কোনও বেরি কোলেস্টেরল, রক্তচাপ কমাতে সাহায্য করে। যাদের ওজন খুব বেশি, তারা নিয়মিত বেরি খেলে শরীর সতেজ হয়। এই ফল ওজন কমাতেও ভূমিকা রাখে।

জাম্বুরা:

যে কোনও খাবার খাওয়ার আগে কিছুটা জাম্বুরা খেলে শরীরে মেদ কম জমে। এ ফলে থাকা ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

একই রকম সংবাদ সমূহ

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ

ছেলে বুয়েট শিক্ষক ও যুগ্মসচিব, নিজ ঘরে বৃদ্ধা মায়ের মরদেহে পচন ধরলেওবিস্তারিত পড়ুন

১৮ বছরের নিচে তামাক ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ: প্রধানমন্ত্রী

তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

  • নবম পে স্কেল: বেসিকের হাফ বেতনে কোন গ্রেডে কত বাড়ছে
  • পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত, বাদ যাচ্ছে টুঙ্গিপাড়ার সমাধিসৌধ
  • ঋণগ্রস্ত ব্যক্তি কী কোরবানি দিতে পারবেন?
  • গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না : হাইকোর্ট
  • প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড হবে ‘গেম-চেঞ্জার’
  • এসি ২৪ না ২৬ ডিগ্রি, কত তাপমাত্রায় বিদ্যুৎ বিল কম
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বজ্রপাতের সময় ঘরের ইলেকট্রনিক ডিভাইস সুরক্ষিত রাখার উপায়
  • সেন্ট মার্টিন নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তই বহাল থাকছে
  • দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে? জানাল জরিপ
  • হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী সেই ‘জাতা’
  • ইবাদত কবুল হওয়ার ৪ শর্ত