শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নলতায় ডা. রুহুল হক এমপি’র সহধর্মিণী ইলা হকের দাফন সম্পন্ন

সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি আলহাজ্জ অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি’র সহধর্মিণী ইলা হক এর দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার বাদ আছর নলতা শরীফ শাহী জামে মসজিদে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

নামাজে জানাযা পরিচালনা করেন হাফেজ আলহাজ্জ শামসুল হুদা।

নামাজ শেষে মরহুমের রূহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন নলতা শাহী জামে মসজিদের খতিব আলহাজ্জ মাওলানা আবু সাইদ।

জানাযায় অংশ নেন ও জানাজার পাশে উপস্থিত ছিলেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল হক দোলন, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল, দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিন, দৈনিক কালের চিত্রের সম্পাদক আবু আহমেদ, দৈনিক পত্রদূত সম্পাদক লায়লা পারভীন সেজুতি, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক ছোট, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনামুল হক খোকনসহ কর্মকর্তা-কর্মচারী, এমপি পুত্র ইঞ্জিনিয়ার জিয়াউল হক সুমন, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিছুজ্জামান খোকন, সহ-সভাপতি তারিকুল ইসলামসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের নেতাকর্মী, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ীসহ ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জালী নিবেদন করা হয়।

এর আগে মরহুমার প্রথম জানাযার নামাজ ঢাকার উত্তরার নিজস্ব বাসভবনে ও দ্বিতীয় জানাযার নামাজ ভোর ৫টা ১৫ মিনিটে শ্যামলী কলেজ গেট জামে মসজিদে অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত বুধবার রাত ৯ টায় ৫৫ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইলা হক ইন্তেকাল করেছেন। তিনি ক্যান্সারে ভুগছিলেন।
সূত্র: পত্রদূত

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে ফ্রি ডেন্টাল ক্যাম্প

৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরার উদ্যোগে দিনব্যাপীবিস্তারিত পড়ুন

মানবকল্যাণে নবদিগন্ত সংস্থার উদ্যোগে ২৫০ জনের মাঝে গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যেবিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ স্মৃতি স্তম্ভে বাংলাদেশ কৃষি ব্যাংকের শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেবিস্তারিত পড়ুন

  • সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক