শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার মুক্তিযোদ্ধা, শিক্ষক ও স্বাস্থ্যকর্মী পরিরারকে বিনামূল্যে চিকিৎসা দিবেন ডা. সুব্রত

জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে সাতক্ষীরার মুক্তিযোদ্ধা, শিক্ষক ও স্বাস্থ্যকর্মীদের পরিরারকে আজীবন বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থাপত্র দিবেন সাতক্ষীরার কৃতি সন্তান জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সুব্রত ঘোষ।

তিনি বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির সদস্য।

পলাশপোল শহীদ কাজল সরনীস্থ নিজস্ব চেম্বারে তিনি নিখেছেন, ‘যাঁদের অশীর্বাদে আমার চিকিৎসক হয়ে ওঠা, সকলের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।’

বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থাপত্র ও পরামর্শের অভিপ্রায়ে তিঁনি আরো জানান, বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণের তালিকায় থাকবেন:
০ বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা ও তাঁদের গর্বিত পরিবার, শহীদ মুক্তিযোদ্ধার গর্বিত পরিবার।

০ আমার স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সরাসরি শিক্ষক-শিক্ষিকা ও তাঁদের পরিবার।

০ আমার স্কুল, কলেজ, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সহপাঠী ও তাঁদের পরিবার।

০ যে কোন পর্যায়ের শ্রদ্ধের চিকিৎসক সহকর্মী, স্বাস্থ্যকর্মী ও তাঁদের পরিবার।

০ দুঃস্থ ও গরীব যাঁরা অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না।

তিঁনি বলেন, ‘উপরোক্ত নমস্য ব্যক্তিবর্গের কাছ থেকে ব্যাবস্থাপত্র ও পরামর্শের জন্য কোন ফি নেওয়া হয় না।
সেবা করার সুযোগ দেবার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ।’

ডক্টরস এন্ড মেডিকেল স্টুডেন্টস ফ্রম সাতক্ষীরার আহবায়ক বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক কর্মকর্তা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সুব্রত ঘোষ হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে পোস্ট গ্রাজুয়েট এমপিএইচ ডিগ্রী অর্জন করে অসংক্রামক রোগ নিয়ে কাজ করেন।

তার পিতা সাতক্ষীরার বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ মুক্তিযোদ্ধা ডা. সুশান্ত কুমার ঘোষ এবং মাতা সমাজ সেবিকা সুলেখা ঘোষ।
ছোট ভাই সংগীত শিল্পী সৌগত ঘোষ দ্রুত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করেছেন।
এক সন্তান সত্যব্রত ঘোষ -এর পিতা ডা. সুব্রত’র স্ত্রী ডা. ইলিকা ঘোষ গাইনী রোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছেন।

ডা. সুব্রত ঘোষ আমৃত্যু সাতক্ষীরাবাসীর সেবা করতে চান।

ইতোমধ্যে করোনা যোদ্ধা পরিবারের চিকিৎসক সদস্যরা মিলে করোনাকালে এ পর্যন্ত প্রায় আট সহস্রাধিক রোগীকে বিনামূল্যে টেলি চিকিৎসা প্রদান করেছেন।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ স্মৃতি স্তম্ভে বাংলাদেশ কৃষি ব্যাংকের শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেবিস্তারিত পড়ুন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের পুনর্বাসন ও টেকসই জীবিকার লক্ষ্যে সাতক্ষীরারবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা