বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় শহর এলাকায় কঠোর লকডাউন, গ্রামাঞ্চলে মানছে না কেউ

করোনার উর্দ্ধগতি ঠেকাতে সাকক্ষীরায় চলছে সপ্তাহব্যাপী লকডাউন। সোমবার লকডাউনের তৃতীয় দিন। প্রথম দিন ও দ্বিতীয় দিন সাতক্ষীরা শহরে ঢিলেঢালা লকডাউন পালিত হলেও তৃতীয় দিনের লকডাউনের চিত্র ছিল ভিন্ন। সাতক্ষীরা শহরের বিভিন্ন প্রবেশদ্বারে সাধারন মানুষের চলাচলে পুলিশি বাঁধা ছিলো চোখে পড়ার মতো। এক কথায় কঠোর লকডাউন ।

সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মানুষকে সচেতন করতে নিজেই মাঠে নেমে পড়েছে। গত দুইদিন তিনি জেলা শহরের বিভিন্ন মোড়ে রোদ-বৃষ্টি উপপেক্ষা করে মানুষকে সচেতন করে যাচ্ছেন। আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্য ও সচেতন নাগরিকরা পুলিশ সুপারের ওই কর্মকান্ডে উৎসাহিত হয়েছে।

শহরের অবস্থা এমন কঠোর লকডাউন লক্ষ্যকরা গেলেও গ্রামের দৃশ্যপট আকেবারেই ভিন্ন। গ্রাম অঞ্চলের মানুষ অবাধে চলাফেরা করছে। এটি প্রতিরোধ করতে না পারলে কোন অবস্থাতেই করোনা নিয়ন্ত্রন করা সম্ভব নয় বলে মনে করছেন সচেতন মহল।

সোমবার সকাল থেকে জেলা শহরের মোড়ে মোড়ে পুলিশ ব্যারিকেট দেয়। শহরের প্রবেশদ্বারে মানুষের চলাচলে বাঁধার সৃষ্টি করে। লকডাউন মানতে তারা সাধারণ মানুষকে সচেতন করছে।

বাইসাইকেল, মটরসাইকেল, ইজবাইক,ভ্যান, নছিমন, করিমন চলাচলে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে তারা তাগিদ সৃষ্টি করছে পুলিশ। যার মুখে মাস্ক পরা নেই তাকে মাস্কও পরিয়ে দেয় পুলিশ। পুলিশের এ ধরনের ভূমিকা প্রশংসা কুড়াচ্ছে।

তবে শহরের চিত্র এমনটি হলেও গ্রামের চিত্র একেবারেই ভিন্ন। গ্রামের অধিকাংশ মানুষ মাস্কপরাসহ স্বাস্থ্যবিধি একেবারেই মানছে না। গ্রামের হাটবাজারে মাস্ক ছাড়াই অধিকাংশ মানুষ অবাধে চলাফেরা করছে। মানছে না স্বাস্থ্যবিধি।

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক অধ্যাপক আনিসুর রহিম জানান, শহরের মতো গ্রামেও অবাধে চলাচল নিয়ন্ত্রন করতে হবে। বিশেষ করে গ্রামের মানুষ যাতে মাস্ক পরে এবং স্বাস্থ্যবিধি মেনে চলে সেই পরিবেশ সৃষ্টি করতে না পারলে করোনা নিয়ন্ত্রন করা কোন ভাবেই সম্ভব নয়। তিনি বলেন, গ্রামে গ্রামে করোনা প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। নির্বাচিত জনপ্রতিনিধিদের মাঠে নামতে হবে, কঠোরহস্তে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে গ্রামে গ্রামে নিয়োগ করতে হবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক

হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালিয়ে যাওয়ার পর সেই আসামিকে ফের ধরলো পুলিশ।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের

শুরু হয়েছে ঈদুল আযহার আমেজ। দরজায় কড়া নাড়ছে কুরবানির ঈদ। আর এরইবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • কলারোয়ায় ইলেকট্রিশিয়ানদের সাথে এমইপি গ্রুপের মতবিনিময়