বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় করোনা উপসর্গে ফের ৪জনের মৃত্যু, লকডাউন বাড়লো ৭দিন

ফের সাতক্ষীরা মেডিকেলের করোনা ওয়ার্ডে ৪জনের মৃত্যু হয়েছে। পরপর দুইদিনে একই ওয়ার্ডে করোনা উপসর্গে আটজনের মৃত্যু হলো।

সীমান্ত জেলা সাতক্ষীরায় করোনা সংক্রমনের হার না কমায় চলমান লকডাউন আরো এক সপ্তাহ বৃদ্ধি করা হয়েছে।

সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত এ তথ্য জানিয়ে বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে জেলা করোনা প্রতিরোধ কমিটির ভার্চুয়াল সভা থেকে লকডাউন ১৭জুন পর্যন্ত বাড়ানোর এ সিদ্ধান্ত নেয়া হয়।’

সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল জানান, ‘চলমান এই লক ডাউন আরো এক সপ্তাহের জন্য বৃদ্ধি করা হয়েছে। যা চলবে আগামী ১৭ জুন রাত ১২ টা পর্যন্ত।’

তিনি এ সময় জেলাবাসীকে লকডাউনের সকল বিধি নিষেধ মেনে চলার জন্য আহবান জানান তিনি।

এদিকে, করোনার উর্ধমুখী পরিস্থিতি ঠেকাতে শহরের মোড়ে মোড়ে ব্যারিকেড দিয়ে চেকপোস্ট বসানো হয়েছে। বাঁশ ও চেয়ার টেবিল ফেলে যানবাহনও মানুষ চলাচলে বাধা দিচ্ছে পুলিশ। কড়াকড়ি করা হয়েছে লকডাউনের বাধা নিষেধ। জরুরি প্রয়োজনে মানুষ পায়ে হেঁটে যাতায়াত করছেন। তবে বিশেষ জরুরি পরিসেবা লকডাউনের আওতা মুক্ত রয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে খুলনা ও যশোর থেকে সাতক্ষীরায় প্রবেশের পথ।

এরই মধ্যে গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছে সর্দি, কাশি, জ্বর ও ডায়রিয়ার মতো করোনার নানা উপসর্গ। স্বাস্থ্যবিধি মানাতে হিমশিম খাচ্ছে প্রশাসন। ভোমরা স্থলবন্দরে সীমিত পরিসরে চলছে আমদানী-রপ্তানী কার্যক্রম। তবে ভারতীয় চালক ও হেলপাররা যাতে খোলামেলা ঘুরে বেড়াতে না পারেন সে জন্য পুলিশ ও বিজিবির নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

এছাড়া লকডাউনের মধ্যে দোকানপাট খোলা রাখা, স্বাস্থ্যবিধি না মানাসহ বিভিন্ন অপরাধে জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫০ টি মামলায় ৩২ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, ‘গত ২৪ ঘন্টায় ৯৫ জনের নমুনায় পরীক্ষায় ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। যা শনাক্তের হার ৫০.৫২ শতাংশ। এনিয়ে জেলায় আজ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ২ হাজার ১৪৫ জন। এছাড়া করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দুই নারীসহ ৪ জন মারা গেছেন। এনিয়ে জেলায় করোনার উপসর্গে মারা গেছেন ২৩৯ জন। করোনা পজেটিভে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৪৮ জন।’

উপসর্গ নিয়ে যে ৪ জন মারা গেছেন তারা হলেন- সাতক্ষীরা সদর উপজেলার পরানদহা গ্রামের রুপবান বিবি (৫৫), একই উপজেলার আখড়াখোলা আমতলা গ্রামের রিজিয়া খাতুন (৩৫), ভোমরা ইউনিয়নের গয়েশপুর গ্রামের রুহুল কুদ্দুস (৫৫) ও শহরের মুন্সিপাড়া এলাকার কামরুজ্জামান (৬৫)।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় কমিউনিটি লিডারদের নিয়ে পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন মসজিদের অংশগ্রহণে পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষকদের প্রশিক্ষণ (Trainingবিস্তারিত পড়ুন

চাঁদপুরের ইলিশ বিক্রয়ের নামে অভিনব প্রতারণা, মাছও পেলো না- টাকাও গেলো!

ফেসবুকসহ বিভিন্ন স্যোশাল মিডিয়া বড় বড় ইলিশের ছবি ও ভিডিও। চাঁদপুরের ইলিশবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুই ক্লিনিককে জরিমানা, কার্যক্রম বন্ধ

কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ক্লিনিককে জরিমানা করা হয়েছে এবং একই সাথেবিস্তারিত পড়ুন

  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার
  • সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক
  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ