শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কেরালকাতায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

যথাযোগ্য মর্যাদায় কলারোয়ার কেরালকাতা ইউনিয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

১৫ আগস্ট সকাল থেকে কেরালকাতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ.সভাপতি স ম মোরশেদ আলী ভিপি এবং কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান বাবুর নেতৃত্বে ৯টি ওয়ার্ডের নেতা কর্মী ও সমর্থকদের অংশগ্রহণে দিবসটি পৃথক পৃথক স্থানে পালিত হয়।

২নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল ওয়াদুদের আয়োজনে কেরালকাতা ইউনিয়ন পরিষদের সংলগ্ন মিলের পাশে, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ইউপি সদস্য মোশাররফ হোসেনের নেতৃত্বে কোটা এসডিএফ অফিস সংলগ্ন স্থানে, ৪নং ওয়ার্ডে ভিখালীর পৃথক স্থানে সাহাজানের দোকান ও মশিয়ার মাস্টারের আড়তের সামনে, ৫ ও ৬নং ওয়ার্ড কাজিরহাট বালিকা বিদ্যালয়ে, ৭নং ওয়ার্ড বলিয়ানপুর প্রাথমিক বিদ্যালয়ের  মাঠে,  ৮নং ওয়ার্ড কোমরপুর প্রাথমিক বিদ্যালয়ে, ও ৯নং ওয়ার্ড সিংগা বাজার কমিটির সেক্রেটারি  যুবনেতা মোতাহার হোসেন সুপার ও সিংগা সরদার বাড়ির তত্বাবধানে সিংগা ঈদগাহ মাঠে ও সাতপোতা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আলোচনা, দোয়া ও কাঙালি ভোজের আয়োজন করা হয়।

১নং ওয়ার্ড ইউপি সদস্য যুবনেতা সাইফুল ইসলামের নেতৃত্বে রবিবার বেলতলা বাজারে ১৫ জাতীয় শোক দিবসের কর্মসূচি পালিত হবে বলে জানান ইউপি সদস্য সাইফুল।

এদিকে কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার হাফিজুর রহমান ও কেরালকাতা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.আব্দুর রশিদের আয়োজনে কেরালকাতা ইউনিয়ন পরিষদ চত্বরে জাতীয় শোক দিবসে দোয়া অনুষ্ঠান ও কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়।

কলারোয়া থানার এএসআই মফিজুর রহমান সার্বক্ষনিক ভাবে কেরালকাতা ইউনিয়নের সব কয়টি স্থান পরিদর্শন করেন ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্ট।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের

সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিও এখন কৃষকের বাড়তি আয়ের উৎস হয়ে উঠছে। পাটবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ