বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যবিপ্রবিতে দুই শিক্ষকসহ ৮ জন করোনায় আক্রান্ত, বিশ্ববিদ্যালয় লকডাউন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কম্পিউটার বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ডিন অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব এবং একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আলম হোসেন (পরিচালক ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতর) করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে ।

এছাড়াও যবিপ্রবির কর্মকর্তা-কর্মচারী দিয়ে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৬ জন। করোনা সংক্রমণ রোধে এরইমধ্যে বিশ্ববিদ্যালয় লকডাউন ঘোষণা করা হয়েছে।

করোনা আক্রান্ত ছয় কর্মকর্তা-কর্মচারী হলেন, যবিপ্রবির সাইন্টিফিক অফিসার জাহাঙ্গীর হোসেন, অফিস সহকারী সুমন হোসেন, কুক মারুফ হোসেন ও পাম্প অপারেটর হাফিজুর রহমান, অর্থ দফতরের হাবিবুর রহমান ও ডরমেটরির শরিফুল ইসলাম।

যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, ‘বর্তমানে যশোরের করোনা পরিস্থিতি খুব খারাপ। আমরা এরইমধ্যে বিশ্ববিদ্যালয় লকডাউন করে দিয়েছি। আমার জানামতে আমাদের দুজন শিক্ষকসহ কয়েকজন কর্মকর্তা কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছে। তারা বাড়িতে কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন। সবাই এখন পর্যন্ত শারীরিকভাবে সুস্থ আছেন।’

একই রকম সংবাদ সমূহ

জিয়াউর রহমানের দর্শনের আলোকেই ঐক্যবদ্ধ দেশ গড়া সম্ভব: তথ্যমন্ত্রী

বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনে কোনো ধর্ম, বর্ণ, গোত্র বা সংস্কৃতির মানুষের জন্য বৈষম্যেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে মৌচাক সাহিত্য পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছে মৌচাক সাহিত্যবিস্তারিত পড়ুন

ম্যানেজিং কমিটির হাতে ফিরলো শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারী নিয়োগের ক্ষমতা

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষমতা আবারও প্রতিষ্ঠান পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটিরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব
  • এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ফিরলো পুরোনো নিয়ম
  • খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা
  • পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
  • একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’; শিক্ষামন্ত্রীর ক্ষোভ প্রকাশ
  • সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ
  • এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
  • চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • চট্টগ্রামে শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
  • প্রতিষ্ঠার ৬ বছরেও চালু হয়নি শিক্ষা কার্যক্রম, অনিশ্চয়তায় খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়