বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএনপি আজ অস্তিত্বহীন : নানক

বিএনপির কঠোর সমালোচনা করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘বিএনপি কেন আজকে নির্বাচনে অংশগ্রহণ করে না, তারা তাদের রাজনৈতিক খেই হারিয়ে ফেলেছে, তারা ভুলের সাগরে হাবুডুবু খাচ্ছে, বিএনপি আজ নেতৃত্বহীন ও অস্তিত্বহীন হয়ে পড়েছে।

২০০৮ সাল থেকে বিএনপি যে নৈরাজ্যের পথে পা বাড়িয়েছে, সে নৈরাজ্যকর পরিস্থিতির কারণে বিএনপির অপমৃত্যু হতে বাধ্য। একথা আমরা বারবার বলে আসছি, এখনো বলছি, নির্বাচনে অংশ গ্রহণ করার মতো জনগণের প্রতি আস্থা বিশ্বাস তারা হারিয়ে ফেলেছে। সে কারণে বিএনপি আজ জনরায়কে ভয় পায়, আর জনগণকে ভয় পায় বলেই বিএনপি উপ-নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে আতঙ্কবোধ করে।

শনিবার দুপুরে লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনের উপ-নির্বাচন উপলক্ষে আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নানক বলেন, ‘আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনকে আরও সু-সংঠিত করতে হবে। নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।

শুধু উপ-নির্বাচনেই নয় আগামী সংসদ নির্বাচনেও শেখ হাসিনার উন্নয়নের কথা তুলে ধরে নৌকাকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীদের প্রতিদ আহ্বান জানান তিনি।

জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে নৌকার প্রার্থীর পক্ষে দলীয় নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত এ মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিঙ্কুর সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের এমপি প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। এসময় আরও বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক সেলিম মাহমুদ।

উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ও পৌর মেয়র আবু তাহের, মোজাম্মেল হক মিলন, মোজাম্মের হায়দার মাসুম, নুরুল হুদা পাটোয়ারী, অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না, মোমিন পাটোয়ারী প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

নৈতিক স্খলন প্রমাণিত: গাজী নজরুল ইসলাম এমপিকে বহিষ্কার করলো জামায়াত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করলো জামায়াতেবিস্তারিত পড়ুন

চাঁদপুরের ইলিশ বিক্রয়ের নামে অভিনব প্রতারণা, মাছও পেলো না- টাকাও গেলো!

ফেসবুকসহ বিভিন্ন স্যোশাল মিডিয়া বড় বড় ইলিশের ছবি ও ভিডিও। চাঁদপুরের ইলিশবিস্তারিত পড়ুন

যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক

যশোরের মণিরামপুর উপজেলার পূর্বাঞ্চলের পানিবন্দি এলাকা বুধবার (২২ জুলাই ২০২৬) সকালে পরিদর্শনবিস্তারিত পড়ুন

  • এনআইডি নবায়ন বাধ্যতামূলক হচ্ছে
  • শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে যুক্ত হচ্ছে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে
  • শ্যামনগরে বিক্ষোভ মিছিল-সমাবেশে জামায়াতের এমপি নজরুলের ছবিতে জুতাপেটা
  • ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল
  • বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা
  • ম্যানেজিং কমিটির হাতে ফিরলো শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারী নিয়োগের ক্ষমতা
  • স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকেরা অংশ নিতে পারবেন না
  • জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক
  • বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’
  • এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ফিরলো পুরোনো নিয়ম
  • খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩