শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া ও তালায় মাস্ক বিতরণ ব্লাড ফাউন্ডেশনের

কলারোয়া ও তালার ধানদিয়ায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ও এনজিও সংস্থার সহযোগিতায় সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।

সাতক্ষীরা জেলাব্যাপী চলমান লকডাউনেও করোনা সংক্রমণের বৃদ্ধির হার যেনো থামছেই না। সংক্রমণ ঠেকাতে ও ভাইরাস প্রতিরোধে সামাজিক জনসচেতনা বৃদ্ধিতে কাজ করে চলেছে প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনও। তারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে সচেতোনতা বৃদ্ধিতে, বিতরণ করছেন মাস্ক। সামাজিক দুরত্ব বজায় নিশ্চিত করতে ও বাজার মনিটরিংসহ নানান কর্মযজ্ঞতা চালাচ্ছেন তারা।

প্রশাসন ও সামাজিক সংগঠনের পাশাপাশি করোনা ভাইরাস প্রতিরোধ ও সচেতোনতা বৃদ্ধির লক্ষে কাজ করছে এনজিও সংস্থা ব্রাক, উত্তরণ ও সাতক্ষীরা ব্লাড ফাউন্ডেশন। তাদের সহযোগিতায় তালায় ৮২হাজার মাস্ক বিতরণ চলমান রয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

মঙ্গলবার (২২জুন) সকালে ব্রাক, উত্তরণ ও সাতক্ষীরা ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে কলারোয়া ও তালা উপজেলার ধানদিয়া বাজার, সেনেরগাতি ঝষি পাড়া এবং পার্শ্ববর্তী বাজার ও এলাকায় পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।

সাতক্ষীরা ব্লাড ফাউন্ডেশনের এ্যাডমিন মঈনুল আমিন মিঠু জানান, ‘তালা উপজেলাধীন ১২টি ইউনিয়নে ৮২হাজার পিচ মাস্ক বিতরণ করছেন সাতক্ষীরা ব্লাড ফাউন্ডেশনের মানবিক স্বেচ্ছাসেবকরা। সহযোগীতা করছে ব্রাক, উত্তরণ ও সাতক্ষীরা ব্লাড ফাউন্ডেশন।’

ছবিতে..

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সাতক্ষীরার কলারোয়া পৌর শহরে উপজেলা যুবদল,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩ লাখ ৯২ হাজারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শনে হাফিজুর রহমান
  • কলারোয়ায় আদালতের আদেশ অমান্য করে দোকান নির্মাণের চেষ্টার অভিযোগ
  • কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ওষুধ জব্দ
  • কলারোয়ায় সিসিডিবির আয়োজনে যুবদের ব্যবসার ব্যবস্থাপনা প্রশিক্ষণ
  • কলারোয়ায় টিসিবির পণ্য বিতরণ, ১০ টাকায় পেয়ে সন্তোষ প্রকাশ
  • কলারোয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন।। র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাধারণ মানুষের হৃদয় জয় করা নেতা ছিলেন শহীদ জিয়া : সাবেক এমপি হাবিব
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • কলারোয়ায় সাবেক মেয়র আকতারুলের বিরুদ্ধে দেওয়া বক্তব্য প্রত্যাহার, সংবাদ সম্মেলনে দুঃখ প্রকাশ
  • কলারোয়ায় ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত
  • কলারোয়ায় বিএনপির মেম্বার প্রার্থী বাছাইয়ে ৫ সদস্যের কমিটি গঠন
  • কলারোয়ায় সাংবাদিকদের সঙ্গে শফিউল আলম শফির মতবিনিময়