বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালেবানের দখলে আফগানিস্তানের ৫০ জেলা, জাতিসংঘের উদ্বেগ

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হতে ক্রমেই নিজেদের প্রভাব বাড়াচ্ছে তালেবান। এরই মধ্যে গত মে মাস থেকে আফগানিস্তানের মোট ৩৭০টি জেলার মধ্যে ৫০টিরও বেশি জেলা নিজেদের দখলে নিয়েছে এই সন্ত্রাসী সংগঠন। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।

এই পরিস্থিতিকে ‘বিপজ্জনক’ উল্লেখ করে দেশটিতে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত দেবোরাহ লিয়ন্স গতকাল মঙ্গলবার নিরাপত্তা পরিষদে বলেন, সংঘাত বেড়ে যাওয়ার মানে হলো কাছের এবং দূরের অন্য অনেকগুলো দেশেরও নিরাপত্তাহীনতা বেড়ে যাওয়া।

তিনি আরও বলেন, কাছাকাছি সময়ে হোক বা দূর ভবিষ্যতে, সংঘর্ষ যত বেশি বাড়বে, আরও অনেক বেশি দেশের জন্য সেটা নিরাপত্তাহীনতা সৃষ্টি করবে। প্রতিদিনই সরকারি বাহিনীর সঙ্গে তালেবানের সংঘর্ষের ঘটনা ঘটছে।

উল্লেখ্য, প্রায় ২০ বছরের অভিযান শেষে আফগানিস্তান ছাড়ছে মার্কিন ও সামরিক জোট ন্যাটোর সেনারা। এই সুযোগে পুরনো মেজাজে ফিরছে তালেবান। দেশটির অর্ধ ডজনেরও বেশি প্রদেশে নিজেদের অস্তিত্বের জানান দিতে একের পর এক জেলা দখলে নিচ্ছে এই সন্ত্রাসী সংগঠন।

একই রকম সংবাদ সমূহ

গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার

রাজনীতির মাঠে নেতাদের অবস্থান যেমন প্রভাবশালী, তেমনই বেশ ভঙ্গুর। গোপন ক্যামেরা বাবিস্তারিত পড়ুন

ওমরাহ ভিসার মেয়াদ ১ বছরে উন্নীত করলো সৌদি আরব

সৌদি আরব তার পর্যটন খাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ওমরাহ ভিসার মেয়াদবিস্তারিত পড়ুন

মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে

২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের পর স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তেবিস্তারিত পড়ুন

  • যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন
  • আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
  • ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা
  • দ্বিতীয় বিশ্বকাপ ‘ট্রফি’ জেতা হলো না মেসির
  • রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত
  • তৃতীয় হয়ে ৩৫৬ কোটি টাকা পেল ইংল্যান্ড
  • প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা
  • সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন
  • সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড
  • ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা সরকারের