বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে জমির জন্য মসজিদের গেটে তালা!

কালিগঞ্জে মসজিদের প্রাচীরের মেইন গেটে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে আবু বক্কার (৫০) নামে এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে।

এঘটনায় মসজিদ কমিটির সভাপতি আব্দুস ছবুর মোল্লা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

সরেজমিন ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ বছর আগে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের মহেশ্বরপুর এলাকার মৃত গহর আলী গাজীর ছেলে আকবার গাজী মহেশপুর মৌজার ২৬ নম্বর দাগে ২৫ শতক জমি মসজিদের নামে দান করেন। ওই জমিতে এলাকার মানুষের সহযোগিতায় বায়তুন নুর জামে মসজিদ, মোহাম্মাদিয়া নূরানী ক্যাডেট মাদ্রাসা ও ঈদগাহ গড়ে উঠেছে। মসজিদটিতে এলাকার মানুষ ৫ ওয়াক্ত নামাজসহ এবাদত বন্দেগী করে আসছে।

সম্প্রতি মসজিদের জমিদাতা আকবার গাজীর সাথে তার মেঝো ভাই আবু বক্কারের পারিবারিক ও জমি-জমা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ বাঁধে। ওই বিরোধের সূত্রধরে মেঝো ভাই আবু বক্কারের দাবি ছোট ভাই আকবারের দান করা মসজিদের ২৫ শতক জমির ভেতর তার হাফ শতক জমি রয়েছে। যার কারণে আবু বক্কার মসজিদের প্রাচীরের মেইন গেটে তালা বুঝিয়ে দিয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সিরাজুল ইসলাম, মুনসুর গাজী, নুরুল ইসলাম, মুসা গাজী, আরিজুল ইসলাম, এনায়েত করিমসহ একাধিক মুসল্লি জানান, গত ৫ বছর আগে এই জমিতে মসজিদ গড়ে উঠেছে। সেখান থেকে প্রতিদিন শত শত মানুষ নামাজ আদায় করছে মসজিদটিতে। হঠাৎ মসজিদের জমিদাতা আকবার গাজীর মেঝো ভাই আবু বক্কার দাবি করছেন মসজিদের ২৫ শতক জমির মধ্যে তার নাকি হাফ শতক জমি রয়েছে।

ওই হাফ শতক জমির উপর মসজিদের বাউন্ডারী প্রাচীরের মেইন গেট। যার কারণে আবু বক্কার মেইন গেটে তালা লাগিয়ে দিয়েছে। তবে আমরা সকল মুসল্লিরা তাকে বার বার অনুরোধ করেছি যদি মসজিদের জমির ভেতর তার হাফ শতক জমি থেকে থাকে তাহলে আমরা গ্রামবাসিরা একসাথে হয়ে তাকে সমমূল্য টাকা অথবা অন্য জায়গায় জমি কিনে দেবো। তাতেও আবু বক্কার রাজি না। উল্টো মসজিদের প্রাচীরের মেইন গেটে তালা বুঝিয়ে দিয়েছে। যেটা খুবি দু:খ জনক।

এব্যাপারে অভিযুক্ত আবু বক্কারের কাছে জানতে চাইলে তিনি বলেন, মসজিদের জমির ভেতর আমার হাফ শতক জমি রয়েছে। আমার ছোট ভাই আকবার মসজিদের নামে জমি দান করার সময় অ্যাওয়াজ করে মসজিদের ভেতরের হাফ শতক জমির জন্য মসজিদের পাশের জমি থেকে আমাকে হাফ শতক জমি দেয়।

আমি এতদিন ওই জমিতে গাছ পালা লাগিয়ে বড় করেছি। কিন্তু হঠাৎ আমার ছোট ভাই অ্যাওয়াজের ওই জমি আমার কাছ থেকে কেড়ে নেয়। যার কারণে আমি আমার পৈত্তিক জমিতে এসেছি। আমার জমির উপর মসজিদের মেইন গেট সেজন্য আমি গেটে তালা লাগিয়েছি।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, মসজিদের গেটে তালা লাগানোটা খুবি দুঃখজনক। আমরা লিখিত অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

একই রকম সংবাদ সমূহ

কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা কাশিবাটি গ্রামে স্বর্ণের কানের দুলের লোভে ফারজানা (৯)বিস্তারিত পড়ুন

রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বারদহা বাজারে কিশোর রাফাত হোসেন (১৭) হত্যার রহস্য উদঘাটনবিস্তারিত পড়ুন

বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে বিভিন্ন অপরাধের ঘটনায় দায়ের হওয়া বিচারাধীন মামলাগুলোরবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত
  • কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড
  • রাতে সাতক্ষীরার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
  • সবুজায়নে কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি শুরু
  • ফলগাছের সাথে একেমন শত্রুরা
  • সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু