বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সুন্দরবন এলাকার জেলেদের নৌকা থেকে জাল ও রশি নিয়ে পুড়িয়ে দিচ্ছে বনবিভাগ

সুন্দরবনে মাছ ধরা বন্ধ থাকায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার লোকালয় সংলগ্ন চুনকুড়ি নদীতে বেধে রাখা জেলে নৌকা থেকে মাছ ধরার জাল ও রশি নিয়ে যাচ্ছে বনবিভাগ নৌপুলিশ ও কোষ্টগার্ড এর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। এসব জাল ও রশি পুড়িয়ে ফেলা হচ্ছে।

২৫ জুন শুক্রবার সকাল ৯টার দিকে মুন্সীগঞ্জ নৌপুলিশ ফাঁড়ীর সামনে এভাবে আটক করা ৯৭ হাজার মিটার নেট জাল ও ৪,৮৭০কেজি রশি পুড়িয়ে ধ্বংশ করা হয়।

শ্যামনগরের মুন্সিগঞ্জ ও সিংহড়তলী এলাকার জেলেরা জানায়, সুন্দরবন থেকে মাছ ধরা শেষ হলে তারা বাড়ি ফিরে এসে নৌকাগুলি বাড়ি সংলগ্ন চুনকুড়ি নদীতে বেধে রাখে। ঐ নৌকায়ই রাখা থাকে মাছ ধরা জাল ও রশি।

বর্তমানে সরকার কতৃক মাছ ধরা নিষিদ্ধ থাকায় তাদের নৌকা ও জাল-রশি বাড়ি সংলগ্ন চুনকড়ি নদীতে বাধা আছে। সেখান থেকে বনবিভাগ নৌপুলিশ ও কোষ্টগার্ড এর সদস্যরা সেগুলো নিয়ে যায় এবং পুড়িয়ে ফেলেছে।

স্থানীয় জেলে শোকর আলী বলেন, বনে পাশ বন্ধ থাকায় আমরা জাল নৌকা ধুয়ে বাড়ির সামনে রেখে দেই। সেখান থেকে কোষ্টগাড, বনবিভাগ ও নৌপুলিশরা যেয়ে জাল আর কাছি নিয়ে পুড়িয়ে দিয়েছে। আমরা এখন নিঃস্ব হয়ে পড়েছি। নিষেধাজ্ঞা উঠে গেলে আমরা কিভাবে সুন্দরবনে যাবো বুঝতে পারছি না।

সিংহড়তলী গ্রামের প্রতিবন্ধি ফজিলা খাতুন (৫৫)বলেন, পাশ বন্ধ থাকায় জাল নৌকা বাড়ির পাশে রাখাছিল। কিন্তু সেখান থেকে এনে পুড়িয়ে দিয়েছে। ফজিলা আরো বলেন “এখন আমার বাড়ি আয় করার লোক নেই। পাশ ছাড়লে কি দিয়ে মাছ ধরবে।”

কদমতলা ষ্টেশন কমকতা আবু সাঈদ বলেন, অবৈধভাবে নদীতে নেট জাল ধরায় আমরা সুন্দরবনের চুনকুড়ি নদীতে যৌথ অভিযান চালিয়ে ৯৭ হাজার মিটার অবৈধ নেট জাল, ৪৮৭০কেজি জাল ধরা রশি আটক করে আগুন দিয়ে পুড়িয়ে দেই। বেধে রাখা নৌকা থেকে জাল ও রশি নিয়ে যাওয়ার অভিযোগ তিনি অস্বীকার করেন।-পত্রদূত

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ও হরিনগর ইউনিয়নের দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রায়বিস্তারিত পড়ুন

শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নে নেতৃত্ব বিকাশে নারী, পুরুষ ও যুবদেরবিস্তারিত পড়ুন

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা বিষয়ক সচেতনামূলক কর্মশালা

নারীর অধিকার প্রতিষ্ঠা ও জেন্ডার সমতা নিশ্চিতকরণ ও সামাজিক গ্রহণযোগ্যতা বৃদ্ধি এবংবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত
  • অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা
  • এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন
  • বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় ৪ জেলে আটক
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • শ্যামনগরে চোখের আড়ালে পানিতে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশু
  • সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান