শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় র‌্যাবের অভিযানে ইয়াবাসহ আটক-১

কলারোয়ায় র‌্যাবের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ১ জনকে গ্রেপ্তার হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. শিমুল হোসেন (৩৬)।
সে কলারোয়ার সোনাবাড়িয়া গ্রামের মো. জামাল মোল্লার ছেলে।
রোববার বেলা ১টার দিকে কলারোয়ার কেরালকাতা ইউনিয়নের হুলহুলিয়া গ্রামের জনৈক আব্দুল গনি ভুট্টুর বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে উক্ত মাদক ও আসামিকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

অপরদিকে, র্যাব পৃথক অভিযান চালিয়ে শ্যামনগরে একজন পলাতক আসামি গ্রেপ্তার করেছে।
আটক ব্যক্তির নাম মো. রাসেল (২৪)।
সে হরিনগর গ্রামের ওবায়দুল্লার ছেলে।
২৬ জুন রাত ৯টার দিকে শ্যামনগর থানার হরিনগর এলাকা থেকে তাকে আটক করা হয়।
সে ভোলা আদালতে দায়ের করা মামলার একজন পলাতক আসামি।

র‌্যাব-৬ সাতক্ষীরা কোম্পানী সদর দপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে স্কোয়াড্রন লীডার মো. ইশতিয়াক হোসাইনের নেতৃত্বে হরিনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সে ভোলার জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিআর-৬২/১৯, ধারা: ৪০৬/৪২০/১০৯ পেনাল কোড এর ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি।
তাকে শ্যানগর থানায় সোপর্দ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সাতক্ষীরার কলারোয়া পৌর শহরে উপজেলা যুবদল,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩ লাখ ৯২ হাজারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শনে হাফিজুর রহমান
  • কলারোয়ায় আদালতের আদেশ অমান্য করে দোকান নির্মাণের চেষ্টার অভিযোগ
  • কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ওষুধ জব্দ
  • কলারোয়ায় সিসিডিবির আয়োজনে যুবদের ব্যবসার ব্যবস্থাপনা প্রশিক্ষণ
  • কলারোয়ায় টিসিবির পণ্য বিতরণ, ১০ টাকায় পেয়ে সন্তোষ প্রকাশ
  • কলারোয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন।। র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাধারণ মানুষের হৃদয় জয় করা নেতা ছিলেন শহীদ জিয়া : সাবেক এমপি হাবিব
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • কলারোয়ায় সাবেক মেয়র আকতারুলের বিরুদ্ধে দেওয়া বক্তব্য প্রত্যাহার, সংবাদ সম্মেলনে দুঃখ প্রকাশ
  • কলারোয়ায় ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত
  • কলারোয়ায় বিএনপির মেম্বার প্রার্থী বাছাইয়ে ৫ সদস্যের কমিটি গঠন
  • কলারোয়ায় সাংবাদিকদের সঙ্গে শফিউল আলম শফির মতবিনিময়