শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশে মানুষের গড় আয়ু বেড়ে ৭২.৮ বছর

দেশে মানুষের গড় আয়ু ২০২০ সালে দশমিক দুই বছর বেড়ে ৭২ দশমিক আট বছরে দাঁড়িয়েছে।

সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত ভাইটাল স্ট্যাটিসটিকস ২০২০ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে ২০১৯ সালে গড় আয়ু ছিল ৭২ দশমিক ছয় বছর। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এদিন সকালে বিবিএস কার্যালয়ে এই প্রতিবেদন প্রকাশ করেন।

পুরুষের তুলনায় নারীদের গড় আয়ু বেশি বেড়েছে উল্লেখ করে ওই প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালে পুরুষের গড় আয়ু বেড়ে ৭১ দশমিক দুই বছর ও নারীদের ৭৪ দশমিক পাঁচ বছরে দাঁড়ায়। যা ২০১৯ সালে ছিল যথাক্রমে ৭১ দশমিক এক বছর ও ৭৪ দশমিক দুই বছর।

প্রতিবেদনে বলা হয়েছে, গত পাঁচ বছরে গড়ে প্রতি বছর দশমিক ২৪ বছর হারে আয়ু বেড়েছে। অর্থাৎ পাঁচ বছরে গড় আয়ু এক দশমিক দুই বছর বেড়েছে।

পুরুষের ক্ষেত্রে দশমিক নয় বছর ও নারীদের ক্ষেত্রে এক দশমিক ছয় বছর বেড়েছে বলে ওই প্রতিবেদনে বলা হয়।

একই রকম সংবাদ সমূহ

গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে

সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেবিস্তারিত পড়ুন

মন্ত্রিপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন

মন্ত্রিপরিষদের ১৪তম সভায় বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত ও চুড়ান্তভাবেবিস্তারিত পড়ুন

কক্সবাজারের পর্যটন নিয়ে মহাপরিকল্পনা, শিথিল হতে পারে বিধিনিষেধ

কক্সবাজারকে আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগবিস্তারিত পড়ুন

  • পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
  • গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি
  • তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির
  • সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী
  • ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ১৬৫ জন
  • শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, আলোচনায় ৩ জন
  • সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন
  • বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার পাশে থাকবে: প্রধানমন্ত্রী
  • ম্যানিলায় খলিলুর-জয়শঙ্করের শুভেচ্ছা বিনিময়
  • স্থগিত হওয়া চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে
  • ১৩ জুলাই যারা পরীক্ষা দিতে পারেননি, তারা নিবন্ধন করে পরীক্ষা দিতে পারবেন
  • রাষ্ট্রপতি-শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী