বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মগবাজারে বিস্ফোরণ, পুলিশের ৭ সদস্যের তদন্ত কমিটি

মগবাজারে বিস্ফোরণের ঘটনা অনুসন্ধানে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ।

কমিটির সদস্যদের ঘটনাস্থল পরিদর্শন করে আগামী সাত কর্মদিবসের মধ্যে সুস্পষ্ট মতামতসহ বিস্তারিত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এর প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার আসাদুজ্জামানকে কমিটির সভাপতি করা হয়েছে।

কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন একই ইউনিটের বোম্ব ডিসপোজাল শাখার অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি)।

অন্য সদস্যরা হলেন সিআইডির ফরেনসিক বিভাগের বিশেষ পুলিশ সুপার, সিটিএসবির (পূর্ব) বিশেষ পুলিশ সুপার, অ্যান্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার, এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহ-অধিনায়ক ও বিস্ফোরক পরিদপ্তরের উপপ্রধান বিস্ফোরক পরিদর্শক।

পুলিশ সদর দপ্তরের এআইজি মোহাম্মদ আয়ুব স্বাক্ষরিত এই সংক্রান্ত এক পত্রে বলা হয়, বিস্ফোরণের ঘটনার কারণ অনুসন্ধান করে সুনির্দিষ্ট দায়-দায়িত্ব নিরূপণে এই কমিটি গঠন করা হয়েছে।

বিস্ফোরণের কারণ অনুসন্ধান এবং এই ধরনের বিস্ফোরণ প্রতিরোধে সুপারিশ প্রণয়নে কমিটি বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের গঠিত কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করবে।

সোমবার সকালে মগবাজারে ঘটনাস্থল পরিদর্শনের পর পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ তদন্ত কমিটি করার কথা জানিয়েছিলেন।

মগবাজারে ভয়াবহ বিস্ফোরণের পর সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ বলেন, ‘বোমা হামলা মনে করে শঙ্কিত হওয়ার কিছু নেই। তবে সব বিষয় মাথায় রেখেই তারা তদন্ত করবেন।…পুলিশের ‘বম ডিসপোজাল ইউনিটসহ সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে তদন্ত কমিটি করা হবে।’

একই রকম সংবাদ সমূহ

ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে অনেক বেশি মূল্য দিয়েছি: রাষ্ট্রপতি

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন ও একটি সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র দেখে অশ্রুসিক্ত হয়েবিস্তারিত পড়ুন

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

ভোলার গ্যাস পাইপলাইনের মাধ্যমে মূল ভূখণ্ডে নিয়ে আসতে প্রায় ৭ বছর সময়বিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার অনুরোধ

দাপ্তরিক যোগাযোগে ও নথিপত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগেবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান: শামা ওবায়েদ
  • ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেনের সম্ভাব্যতা জরিপ ও নকশা প্রণয়ন সম্পন্ন
  • পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
  • পরিবেশদূষণ নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না কমিশন: প্রধান নির্বাচন কমিশনার
  • দ্রুতই পে-স্কেলের গেজেট, বর্তমানে যে মন্ত্রণালয়ে প্রজ্ঞাপন
  • প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা
  • ফ্যাসিবাদী আওয়ামী লীগ প্রতিরোধে আমরা সবাই ঐক্যবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী