মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অপ্রতিরোধ্য মেসি, ৪ গোলের বড় জয় আর্জেন্টিনার (ভিডিও)

কোপা আমেরিকায় অপ্রতিরোধ্য ফর্মে এখন লিওনেল মেসি।

স্থানীয় সময় সোমবার রাতে (বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৬টা) বলিভিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনা ৪-১ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে।

এর মধ্য দিয়ে আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে সর্বাধিক গোল করার রেকর্ড ভেঙেছেন মেসি। আজকের ম্যাচে এর মধ্যেই তিনি দুটি গোল নিজে করেছেন।

ম্যাচের শুরু থেকেই দুর্বল বলিভিয়াকে চেপে ধরে শক্তিশালী আর্জেন্টিনা। ষষ্ঠ মিনিটে মেসির পাস থেকে ডি বক্সের সামনে বল পেয়ে বাঁ পায়ের শটে গোল করে দলকে প্রথম লিড এনে দেন আলেসান্দ্রো গোমেজ।

ম্যাচের ৩১তম মিনিটি পেনাল্টি এরিয়ার ভেতরে আলেসান্দ্রো গোমেজকে বলিভিয়ার দিয়েগো বিজেরানো ফাউল করলে পেনাল্টি পায় আর্জেন্টিনা।

পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি মেসি। বাঁ পায়ের দুরন্ত শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।
৩৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে নেন মেসি।

জোড়া গোল করে এখন হ্যাট্রিকের অপেক্ষায় বর্তমান দুনিয়ার অন্যতম সেরা এই ফুটবলার।

এরপর ম্যাচের ৪২ তম মিনিটে সার্জিও আগুয়েরোর কাছ থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে নেওয়া বাঁ পায়ের দুরপাল্লার শটে ফের বল বলিভিয়ার জালে পাঠান মেসি।

৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।

বিরতি থেকে ফিরেও বলিভিয়ার ওপর চাপ অব্যাহত রাখে আর্জেন্টিনা। এরই ধারাবাহিকতায় ৬৫ তম মিনিটে দলে ৪-০ গোলে এগিয়ে নেন লাউতারো মার্টিনেজ।

এরপর একাধিক সুযোগ আসলেও কোনো দলই কাজে লাগাতে পারেনি।

নির্ধারিত সময়ের সাথে অতিরিক্ত তিন মিনিট শেষে আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ গোলে হতাশায় খেলা শেষ করতে হয় বলিভিয়াকে।

https://youtu.be/uoI7aTRXnTA

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ

কলারোয়ায় দু’দিনব্যাপী ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের সমাপনী ও পুরষ্কারবিস্তারিত পড়ুন

সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর

ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর। দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেনবিস্তারিত পড়ুন

খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা

আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর তাকে বিশেষ সম্মান জানাতেবিস্তারিত পড়ুন

  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর