শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্বপ্নে এসে বারবার ‘ধর্ষণ’!, তান্ত্রিকের বিরুদ্ধে অভিযোগ নারীর

স্বপ্নে এক নারীকে নাকি বারবার ধর্ষণ করেছেন এক তান্ত্রিক!

অবাক করা ঘটনা হলেও এমনই এক অভিযোগ থানা-পুলিশ পর্যন্ত গড়িয়েছে সম্প্রতি।

ঘটনাটি ঘটেছে ভারতের বিহারের অরঙ্গাবাদ জেলার কুডওয়া থানা এলাকায়।

জানা গেছে, কয়েক মাস আগে ওই নারীর ছেলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। আর এরপরই ছেলেকে নিয়ে তিনি তান্ত্রিক প্রশান্ত চতুর্বেদীর কাছে যান।

তান্ত্রিক ওই নারীর ছেলের সুস্থতায় বেশ কিছু মন্ত্র পড়তে এবং আচার মেনে চলার নির্দেশ দেন। কিন্তু তাতে কাজ হয়নি, ১৫ দিন পরই ছেলেটি মারা যায়।

তারপর ওই তান্ত্রিকের কাছে গিয়ে ছেলের মৃত্যুর কারণ জানতে চান ওই নারী। অভিযোগ, সেদিনই তাকে ধর্ষণ করার চেষ্টা করেছিলেন ওই তান্ত্রিক। কিন্তু কোনও প্রকারে রক্ষা পান তিনি।

ওই নারীর অভিযোগ, এরপর থেকেই চতুর্বেদী তার স্বপ্নে আসছেন এবং বারবার তাকে ধর্ষণ করছেন। থানায় তিনি এমনই অভিযোগ জানিয়েছেন।

অভিযোগের পরই পুলিশ ওই তান্ত্রিকের খোঁজ করে তাকে জেরা করে।
তবে ওই তান্ত্রিক বিষয়টি অস্বীকার করেন।

তিনি বলেন, অভিযোগকারী ওই নারীকে তিনি চেনেনই না। পরে উপযুক্ত তথ্যপ্রমাণ না থাকায় ওই তান্ত্রিককে ছেড়ে দেওয়া হয়।

সূত্র : আজকাল, টাইমস অব ইন্ডিয়া ও ইন্ডিয়া টুডে।

একই রকম সংবাদ সমূহ

ম্যানিলায় খলিলুর-জয়শঙ্করের শুভেচ্ছা বিনিময়

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর ২৩ জুলাই)বিস্তারিত পড়ুন

মালয়েশিয়ায় ২ বছরে এক লাখ ৩০ হাজার অভিবাসী গ্রেফতার

মালয়েশিয়ায় অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে গতবছর থেকে চলতি বছর পর্যন্ত ৯২ হাজারেরওবিস্তারিত পড়ুন

গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার

রাজনীতির মাঠে নেতাদের অবস্থান যেমন প্রভাবশালী, তেমনই বেশ ভঙ্গুর। গোপন ক্যামেরা বাবিস্তারিত পড়ুন

  • ওমরাহ ভিসার মেয়াদ ১ বছরে উন্নীত করলো সৌদি আরব
  • মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে
  • যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন
  • আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
  • ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা
  • দ্বিতীয় বিশ্বকাপ ‘ট্রফি’ জেতা হলো না মেসির
  • রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত
  • তৃতীয় হয়ে ৩৫৬ কোটি টাকা পেল ইংল্যান্ড
  • প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা
  • সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন