শ্যামনগরে ইয়াস’র প্রভাবে ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ


শ্যামনগরে ঘুর্ণিঝড় ইয়াস এর প্রভাবে ক্ষতিগ্রস্থ পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
২৯ জুন (মঙ্গলবার) বিকালে ঘুর্ণিঝড় ইয়াসের প্রভাবে শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের বন্যাতলা গ্রামে ক্ষতিগ্রস্থ ৫০ পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স।
২৬ মে ঘুর্ণিঝড় ইয়াসের প্রভাবে উচ্চ জোয়ারে বেড়িবাঁধ ভেঙে ও উপচিয়ে উপকূলীয় এলাকা প্লাবিত হয়। পদ্মপুকুর ইউনিয়নের বন্যাতলা গ্রামও লোনা পানিতে ভেসে যায়। অধিকাংশ অতিদিরিদ্র পরিবারগুলোর ঘরবাড়ি ভেসে যাওয়ায় বেড়িবাঁধের উপর আশ্রয় নেয়।
এসব পরিবারগুলো খাদ্য সংকটে পড়লে লিডার্স এর সহযোগিতায় অতিদরিদ্র পরিবারের নিকট খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে।
প্রতিটি খাদ্য প্যাকেজে আছে চাল ৫ কেজি, ডাল ৫০০ গ্রাম, তেল ৫০০ মিলি লিটার, লবন ৫০০ গ্রাম, মাস্ক ৫ টি।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মপুকুর ইউনিয়নের আওয়ামীলীগের কাউন্সিলর মো. কামরুল ইসলাম মোল্যা।
লিডার্স এর মনিটরিং অফিসার রনজিৎ কুমার মন্ডল, প্রোগ্রাম অফিসার দেবব্রত কুমার গাইন, মেড়িকেল এসিসট্যান্ট সুব্রত রায় প্রমূখ।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরের গাবুরায় কৃষি প্রযুক্তি বিষয়ে ওরিয়েন্টেশন ও উপকরণ হস্তান্তর
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় ইউনিয়ন গাবুরাতে জলবায়ু পরিবর্তন ও লবণাক্ততা মোকাবিলায় অভিযোজনবিস্তারিত পড়ুন

শ্যামনগরে সুন্দরবনে বনদস্যু দমনের দাবীতে উত্তাল উপকূল, বনজীবীদের নৌ-বিক্ষোভ
সুন্দরবনকে জলদস্যুমুক্ত করা, বনজীবীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপহরণ, নির্যাতন, মুক্তিপণবিস্তারিত পড়ুন

সুন্দরবনে দুবলার চরে ঘুরতে আসা পর্যটক রিয়াজ আহমেদের মরদেহ উদ্ধার
সুন্দরবনের দুবলার চরে ঘুরতে এসে নিখোঁজ হওয়া ময়মনসিংহের পর্যটক রিয়াজ আহমেদের মরদেহবিস্তারিত পড়ুন


