বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মৃত্যু বাড়ছে করোনায় : মে মাসে ১১৬৯, জুনে ১৮৮৪

দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত বছর অর্থাৎ ২০২০ সালের ১৮ মার্চ প্রথম রোগীর মৃত্যু হয়। গতকাল ৩০ জুন পর্যন্ত দেশে এ রোগে আক্রান্ত হয়ে সর্বমোট ১৪ হাজার ৫০৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৬ জুন বাদ দিয়ে গত ২৫ জুন থেকে এ পর্যন্ত প্রতিদিনই শতাধিক মৃত্যুর তথ্য মিলেছে। এমনকি গত ২৪ ঘণ্টায়ই ঝরেছে ১৪৩ জনের প্রাণ, যা সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

স্বাস্থ্য অধিদফতর থেকে প্রাপ্ত তথ্যানুসারে, ২০২০ সালের মার্চে করোনা শনাক্ত হওয়ার পর ওই মাসে মৃত্যু হয়েছে পাঁচজনের। পরের মাস এপ্রিলে ঝরে ১৬৩ জনের প্রাণ। মে মাসে ৪৮২ জনের মৃত্যুর পর এ সংখ্যা হু হু করে বাড়তে থাকে। জুনে এক হাজার ১৯৭ জন, জুলাইয়ে এক হাজার ২৬৪ জন এবং আগস্টে এক হাজার ১৭০ জনের প্রাণ কাড়ে করোনা। পরে আবার হাজারের নিচে নামে ভাইরাসটিতে মৃতের সংখ্যা। সেপ্টেম্বরে মৃত্যু হয় ৯৭০ জনের, অক্টোবরে ৬৭২ জন, নভেম্বরে ৭২১ জন এবং ডিসেম্বরে মৃত্যু হয় ৯১৫ জনের।

এ বছরের শুরুর দিকে মৃত্যু কমলেও বাড়তে থাকে মার্চের শেষ দিক থেকে। জানুয়ারিতে করোনায় প্রাণ হারান ৫৬৮ জন, ফেব্রুয়ারিতে ২৮১ জন এবং মার্চে ৬৩৮ জন। তবে সবচেয়ে ভয়াবহ মাস হিসেবে আবির্ভূত হয় এপ্রিল। মাসটিতে মৃতের সংখ্যা প্রথমবারের মতো দুই হাজার ছাড়িয়ে যায়। ওই মাসে করোনায় মৃত্যু হয় দুই হাজার ৪০৪ জনের। পরের মে মাসে মৃত্যুর হার কিছুটা কমে। ওই মাসে এক হাজার ১৬৯ জনকে কেড়ে নেয় করোনা। আবার গত জুনে বেড়ে যায় মৃতের সংখ্যা। ওই মাসে মৃত্যু হয় এক হাজার ৮৮৪ জনের।

ভাইরাস সংক্রমণের বিষয় বিধায় জুনের শেষ দিকে যেভাবে মৃত্যু প্রতিদিনই শ’ ছাড়িয়েছে এবং জুলাইয়ের প্রথম দিনেই মৃত্যুর নতুন রেকর্ড (১৪৩) হয়েছে, তাতে এই মাস নিয়ে শঙ্কা ভর করছে জনমনে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ৩২ হাজার ৫৫টি নমুনা পরীক্ষায় আট হাজার ৩০১ নতুন রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল নয় লাখ ২১ হাজার ৫৫৯ জনে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ২৫ দশমিক ৯০ শতাংশ। যদিও এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৮৮ শতাংশ।

একই রকম সংবাদ সমূহ

ফ্যাসিবাদী আওয়ামী লীগ প্রতিরোধে আমরা সবাই ঐক্যবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারি ও বিরোধীদলের মধ্যে তর্ক, বিতর্ক, দ্বিমত ও বহুমত থাকলেও ‘ফ্যাসিবাদী আওয়ামীবিস্তারিত পড়ুন

হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার শিকার হওয়া অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন মামলাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী
  • সরকারবিরোধী মতপ্রকাশ করলেই ধরে আনার সংস্কৃতি থেকে বের হতে হবে: রিজভী
  • ভারতের গণমাধ্যমে হাসিনার সাক্ষাৎকার অপ্রত্যাশিত : তথ্য উপদেষ্টা
  • অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ: স্থানীয় সরকারমন্ত্রী
  • ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • অভিন্ন নদীর পানির ন্যায্য বণ্টনে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
  • দেশে ফিরলেই শেখ হাসিনাকে জেলে যেতে হবে : শামা ওবায়েদ
  • ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু
  • জামায়াতকে ছাড় দিতে নারাজ এনসিপি, হঠাৎ কৌশলগত সিদ্ধান্ত
  • ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির