মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় পানি নিস্কাশনের জন্য ড্রেন পরিষ্কার করেছে এলাকাবাসি

সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা ইউনিয়নের ফলেয়া বলরামপুর এলাকার অতি জনগুরুত্বপূর্ণ রাস্তায় ড্রেন-কালভার্ট বন্ধ থাকায় বৃষ্টির পানি জমে জনদুর্ভোগ চরম পৌঁছেছে।

পানি নিষ্কাশন পথগুলো আবর্জনায় ভরাট হয়ে থাকা শুক্রবার (২ জুলাই) সকালে বন্ধ কালভার্ট ও পানি নিস্কাশনের জন্য ড্রেন পরিষ্কার করেছে এলাকাবাসি।

মোঃ রাজ্জাক শেখ,আকিম উদ্দিন বিশ্বাস,শাহাবাজ শেখ, করিম বিশ্বাসসহ এলাকাবাসির অনেকেই বলেন, ফলেয়া বলরামপুর এলাকার কালভার্ট ও ড্রেন পানি নিষ্কাশন পথগুলো আবর্জনায় ভরাট হয়ে থাকায় ড্রাগন চাষ,হলুদ,কচুরমুখি, আখ চাষের জমিতে পানি জমে ফসলের প্রচুর ক্ষতি হচ্ছে।

এছাড়া ফলেয়া বলরামপুর গ্রামে কয়েকটি পাড়া পানি বন্দি থাকছে। বৃষ্টি হলেই পানি জমে ফসলের ক্ষতি হচ্ছে। যে কারণে শুক্রবার সকালে বন্ধ কালভার্ট ও পানি নিস্কাশনের জন্য ড্রেন পরিষ্কার করেছে এলাকাবাসি।

মোঃ তহিদুজ্জামান নামের একজন জানান, ‘আমি সাড়ে সাত বিঘা ড্রাগন চাষ করেছি। জমিতে পানি জমে থাকলে গাছগুলো দ্রুত নষ্ট হয়ে যাবে। এতে আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবো।’

তিনি আরও বলেন, এলাকার একটি কুচক্রী মহল বিভিন্ন সময় কালভার্টের মুখে আবর্জনা ফেলে পানি চলাচল বন্ধ করে দেয়। যে কারণে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়।

একই রকম সংবাদ সমূহ

খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা

দক্ষিণ জনপদের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দৌলতপুর সরকারি বিএল কলেজের দুটিবিস্তারিত পড়ুন

যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩

যশোরের শার্শা উপজেলার গোগা-রুদ্রপুর সড়কে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকবিস্তারিত পড়ুন

দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান

বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি, ভারত মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিক্তিক নিয়োগবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • সাতক্ষীরায় লিগ্যাল এইড’র মাধ্যমে গত ৬ মাসে ৮০ লক্ষাধিক টাকা আদায়
  • বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
  • পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
  • চূড়ান্ত পর্যায়ে নতুন বেতন কাঠামো গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া
  • নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয়: বিএনপি
  • হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা
  • বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য, গত বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদেন হয়েছিল প্রায় ১৪০ কোটি টাকা
  • সরকারের আগাম পদক্ষেপের কারণে বন্যায় ক্ষয়ক্ষতি কম হয়েছে: পার্বত্য প্রতিমন্ত্রী
  • বগুড়ার আলোচিত সেই তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা