বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ৫ জনের করোনা, সাতক্ষীরা মেডিকেল থেকে ৮দিন পর আসলো রিপোর্ট

কলারোয়ায় নতুন করে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

বৃহষ্পতিবার (৮ জুলাই) আসা রিপোর্টে এ তথ্য জানা গেছে।

এদিন কলারোয়া হাসপাতালে র‌্যাপিড এন্টিজেন কিটস দিয়ে ৩১ জনের নমুনা পরীক্ষায় ২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ৬ শতাংশ।
অপরদিকে, গত ৩০ জুন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে দেয়া ৩০ জনের নমুনা পরীক্ষায় ৩ জনের করোনা পজিটিভ রিপোর্ট ৮ জুলাই এসেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা বিষয়ক তথ্যের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক (এইচআই) গোলাম সরোয়ার।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান বলেন, ‘আমাদের এখানে এন্টিজেন টেস্টে যাদের নেগেটিভ রিপোর্ট হয় সেই নমুনা আরো উচ্চতর পরীক্ষার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসাপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। সেগুলো থেকে ৩জনের করোনা পজিটিভ হয়েছে।’

সাতক্ষীরা মেডিকেলের পিসিআর ল্যাবে গত ৩০ জুন নমুনা দেয়ার ৮দিন পর রিপোর্ট আসার বিষয়ে তিনি বলেন, ‘এখন সেখানে নমুনা পরীক্ষার ব্যাপক চাপ রয়েছে। হয়তো সেকারণে আসতে দেরি হয়েছে।’

এদিন র‌্যাপিড এন্টিজেন কিটসে পরীক্ষায় করোনা শনাক্ত ব্যক্তিরা হলেন- উপজেলার যুগিখালী ইউনিয়নের হামিদপুর গ্রামের রত্না খাতুন (২৫) ও কুশোডাঙ্গা গ্রামের মৃত ওসমান আলীর পুত্র বাবর আলী (৯০)।
অপরদিকে গত ৩০ জুন সাতক্ষীরা মেডিকেলের পিসিআরে নমুনা দিলেও ৮ জুলাই আসা রিপোর্টে করোনা শনাক্তরা হলেন- চন্দনপুর ইউনিয়নের রামভদ্রপুরের কুদ্দুস আলীর পুত্র আজহারুল (১৮), একই গ্রামের নিসার আলীর পুত্র কুদ্দুস আলী (৩০) ও কলারোয়ার মৃত আব্দুল মান্নানের স্ত্রী জাহানারা খাতুন (৬০)।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল