শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রবাসীদের জন্য সুখবর দিল কাতার

কাতারে করোনা সংক্রমণ কমতে থাকায় বেশকিছু বিধিনিষেধ প্রত্যাহার করেছে দেশটির সরকার। করোনার দুই ডোজ ভ্যাকসিন নেওয়াদের জন্য হোটেল কোয়ারেন্টাইন বাতিল করল দেশটি।

এখন থেকে ছুটি কাটিয়ে কাতারে ফিরলে দুই ডোজ ভ্যাকসিন নেওয়া ব্যক্তিদের জন্য উঠিয়ে নেওয়া হয়েছে হোটেল কোয়ারেন্টাইনের বাধ্যবাধকতা। তবে যারা ভ্যাকসিন নেননি, তাদের হোটেল কোয়ারেন্টাইন বাধ্যতামূলক।

ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে এত দিন দুই ডোজ ভ্যাকসিন নেওয়ার পরও বাংলাদেশসহ বেশকিছু দেশের জন্য বাধ্যতামূলক ছিল হোটেল কোয়ারেন্টাইন।

তবে এখন থেকে দুই ডোজ ভ্যাকসিন নেওয়া ব্যক্তিরা ছুটি কাটিয়ে কাতার ফিরলে থাকতে হবে না হোটেল কোয়ারেন্টাইনে। কাতার সরকারের এমন পদক্ষেপে খুশি প্রবাসী বাংলাদেশিরা। তারা বলেন, যারা দুই ডোজ ভ্যাকসিন নিয়েছে তাদের কোয়ারেন্টাইন বাতিল করায় আমরা অত্যন্ত আনন্দিত। আমরা কাতার সরকারকে ধন্যবাদ জানাচ্ছি।

নতুন নিয়মানুসারে, কাতার আসার ফ্লাইটে ওঠার ১২ ঘণ্টা আগে এহতেরাজ ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে প্রয়োজনীয় সব কাগজ জমা দিয়ে একটি অনুমতিপত্র করে নিতে হবে। তবে যারা করোনা ভ্যাকসিন নেননি, তাদের ক্ষেত্রে কাতারে আসার আগে হোটেল কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে।

একই রকম সংবাদ সমূহ

বিশ্বকাপে ফেভারিট স্পেন, ব্রাজিল-আর্জেন্টিনার সম্ভাবনা কেমন

আর মাত্র কয়েকদিন পরই শুরু হচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, কানাডা ওবিস্তারিত পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?

৪০ বছর পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পদে বসতেবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
  • ড. খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
  • মালয়েশিয়ায় ১৬ বছরের নিচের শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিকমাধ্যম
  • বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
  • রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ এজেন্সির লাইসেন্স বাতিল
  • মালয়েশিয়া দিয়ে শুরু হবে প্রধানমন্ত্রীর বিদেশ সফর
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • ক্যানসারের চিকিৎসায় আশার আলো: ইনজেকশনে সম্পূর্ণ টিউমার নির্মূল সম্ভব
  • ২ কর্মদিবসে মিলবে মার্কিন অভিবাসী ভিসা
  • ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ডোনাল্ড ট্রাম্প
  • যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: রুবিও
  • ভারত যা চাইবে তাই পাবে, আমি মোদির অনেক বড় ‘ভক্ত’: ডোনাল্ড ট্রাম্প