মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় ঈদুল আজহা উদযাপন

করোনা ভাইরাস ঝুঁকির মধ্যে কলারোয়ায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। ত্যাগের মহিমা, শান্তি, সৌহার্দ্য আর আনন্দের মধ্য নিয়ে প্রতি বছরের ন্যায় এবারও পৌরসভাসহ উপজেলা বিভিন্ন ঈদগাহ ও মসজিদে মুসুল্লীরা পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে ঈদ মোবারক জানিয়ে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

প্রতিবছর পবিত্র জিলহজ মাসের ১০ তারিখ মুসলমানদের এই আনন্দের দিনটি উদযাপিত হয়। ধর্মীয় রীতি অনুযায়ী পবিত্র এই মাসের বুধবার (২১ জুলাই) পারিবারিক ও ব্যক্তিগত সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি দিয়েছেন কলারোয়ার ধর্মপ্রান মুসলমানরা। আবার অনেকেই আনন্দভাগ করে নিতে কোরবানি শেষে মাংস কেটেছেন।

বুধবার (২১ জুলাই) সকালে দুই রাকাত ওয়াজিব নামাজ আদায়ের পর মহান আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি লাভের জন্য পশু কোরবানির মধ্য দিয়ে মুসলমানরা উদযাপন করেছেন পবিত্র দিনটি।

এদিকে মহামারি করোনা ভাইরাস সংক্রমণ বিস্তার রোধে কলারোয়ায় ঈদগাহে ও মসজিদে ঈদের জামাতে সামাজিক (শারীরিক) দূরত্ব বজায় রেখে জামাত অনুষ্ঠিত হয়েছে বলে জানা যায়।

করোনার কারণে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে কলারোয়ার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানসহ উপজেলার বিভিন্ন ঈদগাহে বুধবার সকাল ৭টা থেকে একাধিক সময়ে অনুষ্ঠিত ঈদ জামাতে মুসুল্লীরা নামাজ আদায় করেন।

উল্লেখ্য, তালা-কলারোয়া সংসদ সদস্য এ্যাড: মুস্তফা লুৎফুল্লাহ, কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা আ’লীগ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির, শিক্ষাবীদ অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা, জেলা পরিষদের সদস্য শেখ আমজাদ হোসেন, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আলিমুর রহমান, সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, ইউপি চেয়ারম্যানবৃন্দ সহ সকল মুসুল্লীরা স্ব-স্ব এলাকার ঈদগাহ ও মসজিদে নামাজ আদায় করেছেন বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ

মোস্তফা হোসেন বাবলু : সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়ায় অসহায় ও দরিদ্র মানুষেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ

কলারোয়ায় দু’দিনব্যাপী ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের সমাপনী ও পুরষ্কারবিস্তারিত পড়ুন

ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

কলারোয়ায় পুরাতন ট্রাক ক্রয়ের পর প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর না করা এবং পাওনাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!
  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন
  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১