শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে পানির নিচে মাদ্রাসার মাঠ

যশোরের কেশবপুরের বাউশলা হাফিযিয়া এতীমখানা মাদ্রাসার মাঠ পানিতে তলিয়ে গেছে। বিগ্নিত হচ্ছে লেখাপড়া। ছাত্র-ছাত্রীদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। যাতায়াতের জন্য ছাত্ররা স্বেচ্ছাশ্রমে তৈরী করছে বাঁশের সাঁকো।

২০১৬ সালে ১৯ শতক জমির ওপর মাদ্রাসাটি স্থাপিত। শিক্ষক সংখ্যা চার জন। উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়নের বাউশলা (মমিনগঞ্জ) মাদ্রাসার মোড়ে বাউশলা হাফিযিয়া এতীমখানা মাদ্রাসাটির অবস্থান।

শিক্ষাথর্ীরা জানান, এঅবস্থায় মাদ্রাসায় থাকতে তাদের খুব কষ্ট হচ্ছে। অনেকদিন পানি আটকে থাকার ফলে দূর্গন্ধ সৃষ্টি হয়েছে। পড়ালেখায় ক্ষতি হচ্ছে। মাদ্রাসার মুহতামীম মুহাদ্দিস মোঃ জালালুদ্দীন জানান, এখানে কুয়াকাটা, নীলডুমুর, খুলনা, নড়াইল, তালা, কলারোয়াসহ এই উপজেলার বিভিন্ন অঞ্চলের শতাধিক ছাত্র-ছাত্রীর নিয়ে হেফয খানা, এতিমখানা, নাজেরা ও নূরাণী বিভাগে রাত-দিন শিফট আকারে লেখাপড়া করে এবং এখানেই তারা থাকে।

মাদ্রাসাটি বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মানুষের অনুদানে চলে আসছে। এ পর্যন্ত গত অর্থবছরে যশোর জেলা পরিষদের সদস্য সোহরাব হোসেনের মাধ্যমে যশোর জেলা পরিষদ থেকে ঘর নির্মানের জন্য একলক্ষ টাকার অনুদান পেয়েছেন বলে তিনি জানান।

অনুদানের অর্থ ও বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মানুষের অনুদানে ৯৯ ফুট লম্বা ও ৩০ ফুট আড় আন্ডারগ্রাউন্ডসহ ৫ তলা ফাউন্ডেশনের একটি বিল্ডিং-এর কাজ আরম্ভ হয়েছে।

সম্প্রতি বর্ষার পানিতে মাদ্রাসার মাঠ তলিয়ে গেছে। এক ঘর থেকে আর এক ঘর যাতায়াতের জন্য ছাত্ররা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বাঁশের সাঁকো তৈরী করছে। বিষয়টি উর্ধ্বতন মহলে দৃষ্টি আকর্শন করেছেন।

এক ঘর খেকে আর এক ঘরে যাতায়াতের জন্য ছাত্ররা স্বেচ্ছাশ্রমে তৈরী করছে বাঁশের সাঁকো।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • ‘মানসিক অসুস্থ’ কন্যার আচরণে এমপির বাড়িতে হামলা গ্রহণযোগ্য নয়: জামায়াত
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ সাতক্ষীরার সুমন আটক
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা