মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ওমরাহ হজে যেতে কয়েকটি শর্ত, যেতে পারবেন বাংলাদেশিরাও

টানা ১৭ মাস পর পুনরায় বাংলাদেশিরা পবিত্র ওমরাহ হজ পালনের সুযোগ পেতে যাচ্ছেন। আগামী ১ মহরম থেকে (১০ আগস্ট) থেকে করোনা টিকা নেওয়া বিদেশিরা সৌদি গিয়ে ওমরাহ পালন করতে পারবেন।

সোমবার দেশটির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয় কয়েকটি শর্তপূরণ সাপেক্ষ বাংলাদেশি ওমরাহ প্রত্যাশীদের প্রেরণের জন্য হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশকে (হাব) চিঠি পাঠিয়েছে।

হাব সভাপতি আলহাজ এম শাহাদাত হোসাইন তসলিম গণমাধ্যমকে জানান, ‘সৌদি আরবে হজ ও ওমরা মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার পর তারা ওমরাহ যাত্রীদের প্রেরণের জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। চিঠিতে কয়েকটি শর্ত দেওয়া হয়েছে। শর্তের মধ্যে রয়েছে: সৌদি সরকারের অনুমোদিত প্রতিটি ওমরাহ এজেন্সিকে ২ লাখ সৌদি রিয়ালের (৪৫ লাখ ২৪ হাজার টাকা) ব্যাংক গ্যারান্টি দিতে হবে। হজযাত্রীদের প্রত্যেককে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে যেতে ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা বা জনসন অ্যান্ড জনসনের টিকার পূর্ণ ডোজ সম্পন্ন করতে হবে। ১৮ বছর বা তার বেশি বয়সীরাই ওমরাহ পালনের জন্য সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন। যারা টিকা নেননি বা উল্লেখিত চারটি টিকার বাইরে অন্য কোনো টিকা নিয়েছেন তাদের কোভিড নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক ও সৌদি আরব পৌঁছে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। এছাড়া ভিসার জন্য মক্কা-মদিনায় হোটেলের অগ্রিম রুম ভাড়া পরিশোধের রশিদ জমা দিতে হবে।’

আলহাজ এম শাহাদাত হোসাইন তসলিম আরো জানান, ‘আমরা হাব সদস্যদের নিয়ে বৈঠক করছি। সৌদি দূতাবাস এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করছি। প্রক্রিয়াগুলো শেষ হবার পর হজ এজেন্টরা ওমরাহ যাত্রী পাঠানো শুরু করবে।’

একই রকম সংবাদ সমূহ

এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে: ইসি সচিব

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এবিস্তারিত পড়ুন

৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও উৎসব ভাতা

দেশের মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদেরবিস্তারিত পড়ুন

অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় চলাচলকারী ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন বিধি ও নীতিমালাবিস্তারিত পড়ুন

  • শিগগিরই সাড়ে ১১ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
  • যথাসময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী
  • ৩ মাসের মধ্যে ঢাকার চারপাশে ওয়াটার বাস চালু হবে: নৌমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূতের সাক্ষাৎ
  • ইমাম-মুয়াজ্জিন-খাদেম-পুরোহিতরা ৩ ক্যাটাগরিতে মাসিক সম্মানী পাবেন
  • প্রতিশোধ-সংঘাতের রাজনীতি আর দেখতে চাই না: রাষ্ট্রপতি
  • উপজেলা নির্বাচনে নিষিদ্ধ পোস্টার-মিছিল
  • ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • নিরাপদ খাদ্য নিয়ে কাজ করবে খুলনা-ইতালির মিলান
  • কমিশনের প্রস্তাব কাটছাঁট করে নতুন পে স্কেল অনুমোদন, যেসব জায়গায় পরিবর্তন হলো
  • কার পেনশন কত বাড়বে
  • ‘আমি তোমাদেরই লোক’ : ঠাকুরগাঁওয়ে গণসংবর্ধনায় রাষ্ট্রপতি