সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলায় মৎস্যে ক্ষতি ৫৩ কোটি, ১৭ ‘শ হেক্টর বীজতলা পানির নিচে

নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬ থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত সাতক্ষীরায় সর্বমোট ২৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে জেলার কালিগঞ্জ, আশাশুনি ও শ্যামনগর উপজেলায় ১৯ হাজার ৪৫৯ টি মৎস্য ঘের পানিতে ভেসে গেছে। সরকারিভাবে ভেসে যাওয়া ঘেরের আয়তন নির্ধারণ করা হয়েছে ১২ হাজার ৬৫ হেক্টর। যাতে ক্ষতির পরিমান দেখানো হয়েছে ৫৩ কোটি ৪৯ লাখ টাকা।

এদিকে জেলা কৃষি অফিস বলছে, ভারি বর্ষণে জেলার নিম্ন এলাকা প্লাবিত হয়েছে। এতে এ পর্যন্ত ১ হাজার ৭শ হেক্টর জমির আমন বীজতলার পানিতে ডুবে আছে। একই সাথে সদ্য রোপনকৃত ৮৬০ হেক্টর জমির আমন ধান পানির নিচে রয়েছে। এখনি ক্ষতির পরিমান নিরুপন করা সম্ভব নয় জানিয়ে কর্মকর্তারা বলছেন, পানি স্থায়ী হলে যে ক্ষতি হবে তা সহসায় কাটিয়ে উঠতে পারবে না কৃষক।

তবে, জেলা ব্যাপী সকল সেক্টরে যে ক্ষতি হয়েছে তা এখনো পর্যন্ত সঠিকভাবে নিরুপন করতে পারেনি বলে স্ব স্ব দপ্তর থেকে জানিয়েছে।

জেলা মৎস্য অফিসার মো: মশিউর রহমান বলেন, কালিগঞ্জ, আশাশুনি ও শ্যামনগর উপজেলায় ১৯ হাজার ৪৫৯ টি ঘের পানিতে ভেসে গেছে। যার আয়তন ১২ হাজার ৬৫ হেক্টর। এতে মৎস্য সেক্টরে ক্ষতি হয়ে ৫৩ কোটি ৪৯ লাখ টাকা।

তিনি আরও জানান, কালিগঞ্জ উপজেলায় ৬ হাজার ৬৯৫ টি ঘেরে ৪ হাজার ১৫১ হেক্টর মৎস্য ঘের ভেসে গেছে। এ উপজেলায় ভেসে যাওয়া ঘেরে ক্ষতির পরিমান ১৮ কোটি ৫ লাখ টাকা।

আশাশুনি উপজেলায় ৫ হাজার ৭৯২ টি ঘেরে ৩ হাজার ৫৯১ হেক্টর মৎস্য ঘের ভেসে গেছে। এ উপজেলায় ভেসে যাওয়া ঘেরে ক্ষতির পরিমান ১৫ কোটি ৬১ লাখ টাকা।
শ্যামনগর উপজেলায় ৬ হাজার ৯৭২ টি ঘেরে ৪ হাজার ৩২৩ হেক্টর মৎস্য ঘের ভেসে গেছে। এ উপজেলায় ভেসে যাওয়া ঘেরে ক্ষতির পরিমান ১৯ কোটি ৮৩ লাখ টাকা।

এদিকে সাতক্ষীরা জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মোঃ আঃ বাছেদ জানান, অতি বৃষ্টির কারণে জেলার কি পরিমান ক্ষতি হয়েছে তা সঠিকভাবে নিরুপন করতে একটু সময় লাগে। এ বিষয়ে সকল উপজেলায় একযোগে কাজ করছে। রবিবারে মধ্যে সঠিকভাব ক্ষতির পরিমান নিরুপন করা সম্ভব হবে বলে তিনি জানান।

তিনি আরও জানান, পানিবন্দি মানুষের কথা বিবেচনা করে জেলা প্রশাসকের নির্দেশে তাৎক্ষণিক ২৫৬ মে.টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। একই সাথে কালিগঞ্জ, আশাশুনি ও শ্যামনগর এই তিন উপজেলায় ১ লাখ করে মোট ৩ লাখ টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে।

সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, চলমান অতিবৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে/জনদুর্ভোগ লাঘবে অবৈধ নেট-পাটা স্থাপনকারীদেরকে স্ব-উদ্যোগে ২৪ ঘন্টার মধ্যে অপসারণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিলো। খোঁজ নিয়ে জানতে পেরেছি অনেকে নেট-পাকা অপাসারণ করে নিয়েছে। যারা এখনো নেট-পাটা অপসারণ করেনি তারে বিরুদ্ধে আজ শনিবার থেকে সকল উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে অভিযান শুরু হবে। এতে বাধা দিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, জেলায় বিভিন্ন সেক্টরে যে ক্ষতি হয়েছে তার এখনো নিরুপন করা সম্ভব হয় নি। তবে কাজ চলছে। আগামী দুএকদিনের মধ্যে জেলায় ক্ষতির পরিমান নিরুপন করা সম্ভব হবে। তবে, যারা বেশি ক্ষতিগ্রস্থ হয়ে পানি বন্ধি জীবন যাপন করছে তাদের জন্য চাল এবং নগদ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে তিনি জানান

একই রকম সংবাদ সমূহ

৩ মাস ২৫ দিন পর দেশে ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহ

ভাগ্য বদলের আশায় স্বজনদের মুখে হাসি ফোটাতে সুদূর লেবাননে পাড়ি জমিয়েছিলেন তরুণবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতাসহ ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ঝালমুড়ি বিক্রেতা ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ওবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ভোমরা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্বয় সভা
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নি.খোঁজ, থানায় সাধারণ ডায়েরি
  • সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন, সভাপতি মনিরুল বেলালী, সেক্রেটারি মনিরুল ফারুকী
  • সাতক্ষীরায় চঞ্চল্যকর গৃহবধূ চন্দনা গু.ম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি’কে আ.টক করেছে পুলিশ
  • সাতক্ষীরায় কৃষি ব্যাংকের কর্মকর্তাদের সম্মেলন অনুষ্ঠিত
  • মানুষের দ্বারে দ্বারে পায়ে হেঁটে দাওয়াতি কার্যক্রমে সাতক্ষীরা জেলা জামায়াত আমির
  • সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী
  • সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন
  • সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার
  • সাতক্ষীরায় আহমেদ মেডিকেল হল’র উদ্বোধন
  • সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত