বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বঙ্গবন্ধু’র শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষ্যে আ’লীগের প্রস্তুতিমূলক সভা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষ্যে কলারোয়ায় আ’লীগের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় ৫ আগষ্ট বঙ্গবন্ধুর জৈষ্ঠ্যপুত্র বীরমুক্তিযোদ্ধা শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উদযাপন ও ১৫ আগষ্ট (জাতীয় শোক দিবস) উপলক্ষ্যে পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে আ’লীগের আয়োজনে আলোচনা সভা, কাঙ্গালী ভোজ ও দোয়া অনুষ্ঠান করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। তবে জাতীয় শোক দিবসকে সামনে রেখে কোন চাঁদা তোলা বা গ্রহন করা যাবে না বলে দলীয় সূত্রে জানা যায়।

রবিবার (১ আগষ্ট) বিকালে পৌরসভা মিলনায়তনে প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।

সভায় উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলালের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আ”লীগ যুগ্ম সাধারন সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, যুগ্ম সম্পাদক ইউপি চেয়ারম্যান সামছুদ্দীন আল মাসুদ বাবু, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান মাস্টার নূরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, ইউপি চেয়ারম্যান মাহাবুবর রহমান মফে, ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, ইউপি টেয়ারম্যান আসলামুল আলম আসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, আ’লীগ নেতা আধ্যাপক ইউনুছ খাঁন, এ্যাড: শেখ কামাল রেজা, অবসরপ্রাপ্ত শিক্ষক ইউনুচ আলী, আ’লীগ নেতা কপাই সভাপতি সহিদুল ইসলাম, পৌর আ’লীগ সাধারন সম্পাদক সহিদুল ইসলাম, পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, পৌর কাউন্সিলর জিএম শফিকুল ইসলাম, মাস্টার হাফিজুর রহমান, আনছার আলী সরদার, আব্দুস সালামসহ আ’লীগ,যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

চাঁদপুরের ইলিশ বিক্রয়ের নামে অভিনব প্রতারণা, মাছও পেলো না- টাকাও গেলো!

ফেসবুকসহ বিভিন্ন স্যোশাল মিডিয়া বড় বড় ইলিশের ছবি ও ভিডিও। চাঁদপুরের ইলিশবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুই ক্লিনিককে জরিমানা, কার্যক্রম বন্ধ

কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ক্লিনিককে জরিমানা করা হয়েছে এবং একই সাথেবিস্তারিত পড়ুন

দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান

বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি, ভারত মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিক্তিক নিয়োগবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার
  • সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক
  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ