বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের ঝিকরগাছায় কপোতাক্ষ নদের উপর নির্মিত নতুন সেতু নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছায় কপোতাক্ষ নদের উপর নবনির্মিত সেতুর উচ্চতা নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে। বৃষ্টিতে নদের পানি বেড়ে গিয়ে এ সেতুর তলদেশ ছুঁয়ে যাচ্ছে। তাতে নদীতে কোনো নৌযান চলাচল করতে না পারার শঙ্কা দেখা দিয়েছে।

যশোর-বেনাপোল মহাসড়ক দিয়ে বেনাপোল স্থলবন্দরে যাওয়ার পথে যশোরের ঝিকরগাছায় উপজেলার বাজারের বুক চিরে কপোতাক্ষ নদের উপর সেতু পার হতে হয়। শুধু তাই নয় ঢাকা-কোলকাতা মহাসড়কের এসিয়ান হাইওয়ে সড়কে সংযুক্ত হতে হলে এই সেতু অত্যান্ত গুরুত্বপূর্ণ। আগের ৬০ বছরের পুরনো সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সেটি ভেঙে নতুন দুটি সেতু নির্মাণ করছে সড়ক ও জনপথ বিভাগ। দেড়শ’ কোটি টাকা ব্যয়ে জাইকার অর্থায়নের একটি সেতুর নির্মাণ সমপন্ন হয়েছে এবং অন্যটির কাজ শিগগিরই শুর“ হবে। আর এরই মধ্যে সেতুর উচ্চতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

ঝিকরগাছা উপজেলার মুদ্রন ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, নতুন সেতু অনেক নিচু করে নির্মাণ করা হয়েছে। এ সেতুর কারণে কপোতাক্ষ নদ আরও মরে গেল।

ঝিকরগাছা মহিলা কলেজের উপাধ্যক্ষ ইলিয়াস উদ্দীন বলেন, পুরাতন সেতুর নিচ দিয়ে নৌকা জাহাজ চলাচল করতে পারলেও নতুন সেতুর নিচ দিয়ে একটি ডুঙ্গাও যেতে পারবে না। নদকে মেরে ফেলতে নতুন সেতুই যথেষ্ট বলে মন্তব্য করেন তিনি। ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমরান রশীদ এবং কপোতাক্ষ বাঁচাও আন্দোলনের প্রধান উপদেষ্টা ইকবাল কবীর জাহিদের দাবি, সেতুর নকশা ঠিক হয়নি। তবে, সড়ক ও জনপথ বিভাগের সেতু প্রকল্প ব্যবস্থাপক আশরাফুজ্জামান জানান, ১২০ মিটার লম্বা এবং ১৫ মিটার চওড়া এই সেতু পুরাতন সেতুর চেয়ে দেড় মিটার উঁচু করা হয়েছে। অন্যদিকে, উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার বসু বলছেন, বন্যা বা প্রবল বর্ষায় সেতুর নিচ দিয়ে কোনো কিছু চলাচল করতে পারবে না।

যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তৌহিদুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে আমাদের কাছে অভিযোগ আসছে। আমরা খতিয়ে দেখছি ভুল নকশায় সেতুটির করা হয়েছে কিনা। শিগগিরই কপোতাক্ষ খনন কাজ শুর“ করা হবে। ভুলভাবে সেতুটি নির্মান করা হলে সবার ক্ষতির শঙ্কা করছেন তিনি।

সড়ক ও জনপথ বিভাগের সেতু প্রকল্পের ব্যবস্থাপক আশরাফুজ্জামান জানান, বিশেজ্ঞদের পরামর্শ অনুযায়ী সেতু দুটির নকশা করা হয়েছে। পুরাতন সেতুর মাপে এটি করা হচ্ছে। তিনি স্বীকার করেন, পানি সেতুর গার্ডারে লেগে গেলে নদী খনন করতে হবে। তা না হলে নিচ দিয়ে নৌযান চলতে পারবে না।

একই রকম সংবাদ সমূহ

নৈতিক স্খলন প্রমাণিত: গাজী নজরুল ইসলাম এমপিকে বহিষ্কার করলো জামায়াত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করলো জামায়াতেবিস্তারিত পড়ুন

চাঁদপুরের ইলিশ বিক্রয়ের নামে অভিনব প্রতারণা, মাছও পেলো না- টাকাও গেলো!

ফেসবুকসহ বিভিন্ন স্যোশাল মিডিয়া বড় বড় ইলিশের ছবি ও ভিডিও। চাঁদপুরের ইলিশবিস্তারিত পড়ুন

যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক

যশোরের মণিরামপুর উপজেলার পূর্বাঞ্চলের পানিবন্দি এলাকা বুধবার (২২ জুলাই ২০২৬) সকালে পরিদর্শনবিস্তারিত পড়ুন

  • এনআইডি নবায়ন বাধ্যতামূলক হচ্ছে
  • শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে যুক্ত হচ্ছে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে
  • শ্যামনগরে বিক্ষোভ মিছিল-সমাবেশে জামায়াতের এমপি নজরুলের ছবিতে জুতাপেটা
  • ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল
  • বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা
  • ম্যানেজিং কমিটির হাতে ফিরলো শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারী নিয়োগের ক্ষমতা
  • স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকেরা অংশ নিতে পারবেন না
  • জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক
  • বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’
  • এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ফিরলো পুরোনো নিয়ম
  • খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩