সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এডহক কমিটি পেলো কলারোয়ার বোয়ালিয়া মুক্তিযোদ্ধা কলেজ, নতুন সভাপতি ইউএনও

কলারোয়ার বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের নবগঠিত এডহক কমিটির সভাপতি হয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী।

গত ৩ আগস্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) ফাহিমা সুলতানা সাক্ষরিত এক পত্রে নতুন এডহক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

পূর্বের কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন এডহক কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওই চিঠিতে বলা হয়েছে- ‘কলেজ পরিচালনা কার্যক্রম সুষ্ঠুভাবে অব্যাহত রাখার স্বার্থে এডহক কমিটি গঠন করা হলো। এতে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতি, রুহুল কুদ্দুসকে বিদ্যুৎসাহী সদস্য, সভাপতি কর্তৃক মনোনীত একজন সদস্য, প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে শিক্ষকদের মধ্যে থেকে একজন সদস্য এবং অধ্যক্ষকে সদস্য সচিব করা হয়েছে।’
চিঠিতে আরো বলা হয়েছে- ‘এডহক কমিটির মেয়াদপত্র ইস্যুর তারিখ হতে অনুর্ধ ৬ মাস, তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি সংক্রান্ত সংশোধন সংবিধি-২০১৯ এর ০৭নং ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ভাইস-চ্যান্সেলর মহোদয় এ মনোনয়ন যেকোন সময় প্রত্যাহারের ক্ষমতা সংরক্ষণ করেন। এ সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠনের কার্যক্রম অবশ্যই সম্পন্ন করতে হবে।’

উল্লেখ্য, বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের নবগঠিত সভাপতি জুবায়ের হোসেন চৌধুরী সদ্যসাবেক সভাপতি কেঁড়াগাছি ইউনিয়ন আ.লীগের সভাপতি ভুট্টোলাল গাইনের স্থলাভিষিক্ত হলেন।

এদিকে, বুধবার সভাপতি মনোনীত হওয়ায় ইউএনও জুবায়ের হোসেন চৌধুরীকে তাঁর কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক শেখ মো.আলকামুন, বিএম শাখার বাংলা বিভাগের প্রভাষক আলতাফ হোসেন ও কম্পিউটার বিভাগের প্রদর্শক শাহিনুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই অভ্যুত্থান দবিস উপলক্ষে যুব জামায়াতরে উদ্যোগে আয়োজতি ১৪ দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কলারোয়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন

কলারোয়া আলিয়া কামিল মাদরাসার গণিতের সহকারী শিক্ষক আহসান হাবিব মন্টু ইন্তেকাল করেছেন।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল