বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বঙ্গমাতা জন্মবার্ষিকীতে দোয়ানুষ্ঠান ও সেলাই মেশিন বিতরণ

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কলারোয়ায় আলোচনা সভা, দোয়া, দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন ও অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে রবিবার(৮ আগষ্ট) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

উপজেলা সহকারী কমিশনার(ভ’মি) আল আমীনের সভাপতিত্বে অতিথি হিসাবে সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার অমল কুমার সরকার, কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির,সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল,যুব ইন্নয়ন অফিসার এসমত আরা বেগম, সহকারী প্রোগ্রামার আইসিটি মোতাহার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সূধিবৃন্দ।

স্বাগত বক্তব্য শেষে সভাটি পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার নূরুন নাহার আক্তার। অনুষ্ঠান শেষে ৭ জন নারীকে সেলাই মেশিন ও ২ জন নারীকে নগদ ২ হাজার টাকা করে অনুদানের অর্থ প্রদান করা হয়েছে বলে জানা যায়।

সব শেষে শহীদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক

হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালিয়ে যাওয়ার পর সেই আসামিকে ফের ধরলো পুলিশ।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের

শুরু হয়েছে ঈদুল আযহার আমেজ। দরজায় কড়া নাড়ছে কুরবানির ঈদ। আর এরইবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • কলারোয়ায় ইলেকট্রিশিয়ানদের সাথে এমইপি গ্রুপের মতবিনিময়