মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাগআঁচড়ার কুলবাড়ীয়ায় আম্ফানের তান্ডবে গাছ রাস্তায়, অপসারণ হবে কবে?

যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের বাগআঁচড়া থেকে জগদানান্দকাঠি সড়কের কুলবাড়ীয়া ছোট আমতলা নামক স্থানে আম্ফানের তান্ডবে উপড়ে গিয়ে বড় একটি আমগাছ খোদ রাস্তার উপরেই পড়ে আছে।

সরেজমিন গিয়ে দেখা যায়, উপড়ে যাওয়া গাছটি সরকারী হওয়ায় এলাকার লোকজন সরকারী আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শণ করেই গাছটির কোন ক্ষতিসাধন করেনি। বরং চেয়ে আছে উপর মহলের দিকে কবে নাগাদ গাছটি অপসারণ হবে আর জনগণ ফিরে পাবে রাস্তা দিয়ে সুবিধামত চলার স্বাধীনতা?

এলাকার বাসিন্দা আব্দুর রহমান জানান, আম্পান ঝড়ের পর থেকে এভাবে জনগণের চলাচলের মেইন রাস্তার উপর বড় গাছটি পড়ে আছে। প্রতিদিন এ রাস্তা দিয়ে হাজার হাজার জণগণ ও শত শত চোট বড় যানবাহন চলাচল করে বাগআঁচড়া বাজার সহ বিভিন্ন উপজেলা ও জেলা শহরে যাতায়াত করে ও পণ্যপরিবহন করে।
গাছটি উপড়ে যাওয়ার পর থেকে বড় ধরনের যানবাহন চলাচলে যেমন বাধা পড়েছে তেমনি পণ্য পরিবহনেও হচ্ছে অসুবিধা। গাছ পড়ে রাস্তার স্থান সংকীর্ণ হওয়াতে এখানে ছোটখাট দূর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত।

স্থানীয় একজন বাসিন্দা বলেন, ছোট আমতলার পাশেই অবস্থিত কুলবাড়ীয়া বি কে এস মাধ্যমিক বিদ্যালয়, কুলবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কুলবাড়ীয়া হাফিজিয়া মাদ্রাসা। করোনার কারণে এসব শিক্ষা প্রতিষ্ঠান আপাতত বন্ধ রয়েছে। শুনেছি সরকার শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিচ্ছে। এমতাবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগেই যেন রাস্তার উপর গাছটি অপসারণ করে কোমলমতি শিক্ষার্থীদের ও সাধারণ জনগণের চলাচল এ পথে নির্বিঘ্ন হয়।

সেজন্য উপর মহলের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার জনগণ।

একই রকম সংবাদ সমূহ

যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩

যশোরের শার্শা উপজেলার গোগা-রুদ্রপুর সড়কে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকবিস্তারিত পড়ুন

মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : টানা ভারী বর্ষণে যশোরের মনিরামপুর উপজেলার বেশ কয়েকটিবিস্তারিত পড়ুন

স্মার্টফোনের যুগেও গ্রামের চায়ের দোকানে টিকে আছে আন্তরিকতার আড্ডা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : প্রযুক্তির এই দ্রুতগতির যুগে যখন অধিকাংশ মানুষ স্মার্টফোনেরবিস্তারিত পড়ুন

  • মণিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী
  • রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প
  • যশোরের মণিরামপুরের বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়া সড়ক ও সেতু পরিদর্শনে এমপি এনামুল হক
  • রাজগঞ্জ-পুলেরহাট সড়কে পিকআপের বেপরোয়া গতি : আতঙ্কে পথচারী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
  • রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া
  • ঝিকরগাছায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ!
  • অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা
  • বৃষ্টিভেজা মাঠে আর্জেন্টিনা-ব্রাজিলের লড়াই, ফুটবল উৎসবে মাতল রাজগঞ্জের ক্ষুদে শিক্ষার্থীরা
  • যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু
  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!