মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনায় কালিগঞ্জে ১২ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের প্রাণ গেল

কালিগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারি বড় ভাইয়ের দাফন সম্পন্ন হওয়ার কয়েক ঘণ্টা পর খবর এলো মেজো ভাইও করোনায় মারা গেছেন। এক দিনে দুই ভাইয়ের মৃত্যুতে শোকার্ত পরিবারে এখন শুধু আর্তনাদ আর আহাজারি।

বৃহস্পতিবার (১২ আগস্ট) ভোর রাতে ও বিকেল ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ওই দুই সহোদরের মৃত্যু হয়।
নিহত মজিবার সরদার (৭০) ও আমজাদ সরদার (৬৫) কালিগঞ্জের মৌতলা ইউনিয়নের পারমন্দকাটি গ্রামের মৃত রাসেক আলী সরদারের ছেলে। করোনায় শনাক্তের পর আট দিন আগে আমজাদ সরদারকে ও তিন দিন আগে মজিবার সরদারকে হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে বিকেল ৩টার দিকে মারা যান অপর ভাই আমজাদ সরদার। সম্পর্কে মজিবার সরদার বড় ও আমজাদ সরদার মেজো। তিন ভাইয়ের মধ্যে ছোট ভাই আব্দুর রউফ সরদার এখন হতবাক হয়ে পড়েছেন।
এই পরিবারের মেয়েজামাই হুমায়ুন কবীর জানান, আক্রান্ত হওয়ার পর ৮ দিন আগে আমজাদ সরদারকে সাতক্ষীরা মেডিকেলে ভর্তি করা হয়। তিন দিন আগে ভর্তি করা হয়েছিল মজিবার সরদারকে। ভোর রাতে মজিবার সরদার ও বিকেলে আমজাদ সরদার মারা গেছেন।

জানা গেছে, মজিবার সরদারের তিন ছেলে ও এক মেয়ে আর আমজাদ সরদারের দুই ছেলে ও দুই মেয়ে। গোটা পরিবারটিতে এখন চলছে কান্না আর আহাজারি।

মৌতলা ইউপি চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম বলেন, সকালে এক ভাইয়ের দাফন হয়েছে। বিকেলে আরেক ভাই মারা গেছেন। তারও দাফনের প্রস্তুতি চলছে। এক দিনে দুই ভাই করোনায় মারা যাওয়ায় পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত

বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনী কালিগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত দশ দিনব্যাপী মৌলিকবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা

ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুই বাসিন্দার মৃত্যুরবিস্তারিত পড়ুন

দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পশ্চিম মৌতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মেহের আলীবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন